বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
সকাল থেকে বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার। কলকাতা ও আশপাশের এলাকায় মাঝে মধ্যে দুএক পশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি এখনও অবস্থান করছে। বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের দুটি জেলায় এবং দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৩ জুন বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৩ জুন বুধবার সকাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৩.২ (৩৪.৬)
বালুরঘাট ২৯.৯ (৩১.২)
বাঁকুড়া ৩২.৪ (৩৩)
ব্যারাকপুর ৩১ (৩৩.৬)
বহরমপুর ৩৫.৪ (৩৫.৪)
বর্ধমান ৩৫ (৩৫)
ক্যানিং ৩২.৬ (৩২)
কোচবিহার ৩৫.২ (৩৪.২)
দার্জিলিং ২০ ( ১৯)
দিঘা ৩১.২ (৩৩)
কলকাতা ২৯.৯ (৩১.৪)
মালদহ ৩৩.৯ (৩২.৯)
পানাগড় ৩৩.২ (৩৩.৪)
পুরুলিয়া ৩১.৩ ( ৩২.৭ )
শিলিগুড়ি ৩৪.৬ (৩৩.২)
শ্রীনিকেতন ৩৩.৫ ( ৩৪)

ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডে ২৩ জুন, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ২২,২৪,২৫ জুন ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়ে। এছাড়াও ত্রিপুরা, মিজোরামে ২২ ও ২৩ জুন এবং অরুণাচল প্রদেশে ২৫ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজস্থান, দিল্লি-সহ বিস্তীর্ণ এলাকায় অধরা মৌসুমী বায়ু
আবহাওয়া দফতর জানিয়েছে দেশের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু পৌঁছে গেলে, রাজস্থানের বড় অংশ, পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাবে এখনও মৌসুমী বায়ু প্রবেশ করেনি। এইসব রাজ্যের পরিস্থিতি এখনও মৌসুমী বায়ুর অনুকূল নয়।












Click it and Unblock the Notifications