Weather Update: সপ্তাহ শেষের আগে ফের বৃষ্টি! একনজরে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস
রাজ্য থেকে শীত বিদায় নিয়েছে। তবে সকাল ও সন্ধেয় কিছুটা শীত শীত ভাব রয়ে গিয়েছে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী এই সময়েই বাংলার অধিকাংশ জেলাই বৃষ্টিতে ভিজতে চলেছে। আপাতত আবহাওয়া সেরকম কোনও পরিবর্তন না হলেও,
রাজ্য থেকে শীত বিদায় নিয়েছে। তবে সকাল ও সন্ধেয় কিছুটা শীত শীত ভাব রয়ে গিয়েছে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী এই সময়েই বাংলার অধিকাংশ জেলাই বৃষ্টিতে ভিজতে চলেছে। আপাতত আবহাওয়া সেরকম কোনও পরিবর্তন না হলেও, বৃহস্পতিবার নাগাদ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে শুধুমাত্রা দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকলেও, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সময় বাকি দুই জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহারের আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বুধবার সারাদিন আবহাওয়া শুকনো থাকার কথা বলা হলেও বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন সমতল এলাকায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮.৫)
বালুরঘাট (২৪.৮)
বাঁকুড়া (২৮.৮)
ব্যারাকপুর (২৮.৪)
বহরমপুর (২৬.৪)
বর্ধমান (২৭)
ক্যানিং (২৯)
কোচবিহার (২১.২)
দার্জিলিং (৮)
দিঘা (৩০)
কলকাতা (২৯.৫)
মালদহ (২৬.৫)
পানাগড় (২৮.৩)
পুরুলিয়া (২৮.৩)
শিলিগুড়ি (২২.৬)
শ্রীনিকেতন (২৭.৭)

বাংলাদেশের ওপরে রয়েছ ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে আগামী ২৪ ঘন্টায় অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি নাগাদ বাংলা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশায় বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications