গঙ্গা পাড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়ার পূর্বাভাস একনজরে
গঙ্গা পাড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়ার পূর্বাভাস একনজরে
আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে সারা রাজ্যেই আবহাওয়া কিছুটা উন্নতি হবে। তবে বেশিরভাগ জায়গাতেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিরা দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২১ জুন সোমবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জুন মঙ্গলবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর দিনের তাপমাত্রার আপাতত সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২১ জুন সোমবার সকাল পর্যন্ত নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বাকি জেলাগুলিকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও দেওয়া হয়নি। তবে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩২.১ (২৬.৫)
বালুরঘাট ৩১ (৩১.২)
বাঁকুড়া ৩১.১ (২৫.৮)
ব্যারাকপুর ৩০ (২৮.২)
বহরমপুর ৩৪.৬ ( ৩৫.৬)
বর্ধমান ৩৩ (৩০)
ক্যানিং ২৯.৪ (২৭)
কোচবিহার ৩১.৩ (৩১)
দার্জিলিং ১৭.২ (১৬.৫)
দিঘা ৩২.৯ (২৯.৮)
কলকাতা ৩০.৪ (২৫.৯)
মালদহ ৩০.৪ (৩০.২)
পানাগড় ৩৩.২ (২৯.৮)
পুরুলিয়া ৩১.৩ (২৫.৩)
শিলিগুড়ি ২৯.৪ (৩১.১)
শ্রীনিকেতন ৩১.৪ ( ২৯.৭)

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণপূর্ব উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সেই কারণে পূর্ব উত্তর প্রদেশ এবং বিহারের ওপরে আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও উত্তরাখণ্ডে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications