Weather Update: শীতে বর্ষণের সঙ্গে বাড়বে তাপমাত্রা! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

Weather Update: শীতে বর্ষণের সঙ্গে বাড়বে তাপমাত্রা! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের তিন জেলায় খুব সামান্য বৃষ্টি (Rain) হয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টায় ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে শুক্রবার শুকনো থাকলেও শনিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হাল্কা বৃষ্টি হতে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। পাশাপাশি আগামী দিন পাঁচেক তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে এর পরে জাঁকিয়ে শীত পড়বে কিনা তা এখনও বলতে পারেননি আবহবিদরা।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২২ জানুয়ারি শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘন্টায় দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় তুষারপাত হয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২১ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। তবে পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ জানুয়ারি রবিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেই আগামী ৫ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিন সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুরুলিয়ায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগের দিনের মতোই আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)


ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২২.৮)
বালুরঘাট ( ২০.৮)
বাঁকুড়া (২৩.৬)
ব্যারাকপুর (২৪)
বহরমপুর (২৫.৪)
বর্ধমান (২৩.৮)
ক্যানিং (২৩.৪)
কোচবিহার (২৭.৬)
দার্জিলিং (১২.২)
দিঘা (২৫.২)
কলকাতা (২৩.১)
মালদহ (১৮.৮)
পানাগড় ( ২২.৫)
পুরুলিয়া (২২.৭)
শিলিগুড়ি (২৫)
শ্রীনিকেতন (২২.৪)

বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত, রয়েছে অক্ষরেখাও

বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত, রয়েছে অক্ষরেখাও

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও একটি অক্ষরেখা দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ থেকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+