Weather Update: বজ্রবিদ্যুতের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা জারি আবহাওয়া দফতরের

Weather Update: বজ্রবিদ্যুতের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা জারি আবহাওয়া দফতরের

সকাল থেকে আকাশের মুখ ছিল ভার। সন্ধের পরে তাপমাত্রা নেমেছে। বেশ কিছুটা শীতল হাওয়াও অনুভূত হয়েছে। আবহাওয়া দফতরের তরফে এদিনের পাশাপাশি বৃহস্পতিবার এবং শুক্রবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বয়ে যাওয়া নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া (weather) দফতর। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, দক্ষিণবঙ্গে এই মরশুমের প্রথম কালবৈশাখী (Kalbaishakhi) পেতে চলেছে ২০ থেকে ২২ এপ্রিলের মধ্যে।

 উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২২ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকটি জেলাতেই ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার গিয়ে এই দমকা হাওয়া ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি হতে পারে। সবকটি জেলাতেই শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী দিন পাঁচেকে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২১ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এক্ষেত্রে ঝোড়ো হাওয়া হতে পারে সর্বোচ্চ ঘন্টায় ৪০ কিমি বেগে। শুক্রবার সবকটি জেলাতেই বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়া বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী কয়েকদিন তাপমাত্রার সেকরম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা

কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা

আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৪.৬ ও ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি কম থাকলেও, সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি ছিল।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.৬ (২৬.৮)
বালুরঘাট (২০)
বাঁকুড়া ২৫.৬ (২৭.১)
ব্যারাকপুর (২৬.২)
বহরমপুর ২৬.২ (২৬)
বর্ধমান ২৫.২ (২৫)
ক্যানিং (২৭)
কোচবিহার ১৯.৬ (২২.৫ )
দার্জিলিং ১২ (১৩.৮)
দিঘা ২৭.২ ( ২৭)
কলকাতা ২৮.১ (২৭.৫)
মালদহ ২১.২ (২৫.৬)
পানাগড় (২৭.৩)
পুরুলিয়া (২৫.৫)
শিলিগুড়ি ১৮.৬ (২৪.৩)
শ্রীনিকেতন ২৬.২ (২৬.৪)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৫.৭ (৩৭)
বালুরঘাট (৩৩.৬)
বাঁকুড়া ৩৬.৭ (৩৮.১)
ব্যারাকপুর (৩৫.৪ )
বহরমপুর ৩৩.২ (৩৭)
বর্ধমান ৩৬.৮ (৩৭)
ক্যানিং (৩৫.৪)
কোচবিহার ২৭.৭ ( ৩০.৭)
দার্জিলিং ১৮.৪ (২০.৪)
দিঘা ৩৪.৩ (৩৪.৮)
কলকাতা ৩৪.৬ ( ৩৪.৩)
মালদহ ৩০ (৩৪.৫)
পানাগড় (৩৬.৯)
পুরুলিয়া (৪১.৩)
শিলিগুড়ি ২৯.৭ (৩১.৮)
শ্রীনিকেতন ৩৪.৫ (৩৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+