Weather Update: ঝোড়ো হাওয়ার সঙ্গে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

মৌসুমী বায়ু ক্রমশ এগোচ্ছে উত্তরের দিকে। এদিকে এদিন সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকায় কার্যত মেঘলা আকাশ। সূর্যের তেজও বেশি নেই। উত্তরের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি চললেও, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তার সম্ভাবনা নেই। তবে ঝড

মৌসুমী বায়ু ক্রমশ এগোচ্ছে উত্তরের দিকে। এদিকে এদিন সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকায় কার্যত মেঘলা আকাশ। সূর্যের তেজও বেশি নেই। উত্তরের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি চললেও, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তার সম্ভাবনা নেই। তবে ঝড় হতে পারে বলে পূর্বভাস দিয়েছে আবহাওয়া (weather) অফিস। এদিন দুপুর থেকে বিকেলের মধ্যে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে বৃষ্টির চলবে

উত্তরবঙ্গে বৃষ্টির চলবে

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২১ মে শনিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২০ মে শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ মে শনিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপরেও আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি জারি থাকবে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়া

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২১ মে শনিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার সকালের মধ্যে উল্লিখিত ৩ জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ও হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় উল্লিখিত তিন জেলাকে বাদ দিলে, বাকি জেলাগুলির আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হবে না। তবে শনিবার সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে

কলকাতায় আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আগের কয়েকদিনের মতোই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৭.৮ (২৬.৯)
বহরমপুর ২৬.৮ (২৭)
বাঁকুড়া ২৭.১ (২৩.১)
বর্ধমান ২৬
কোচবিহার ২২.১ (২৪.৪)
দার্জিলিং ১৩.৮ (১৩.২)
দিঘা ২৯ (২৮.৭)
কলকাতা ২৯ (২৮.৫)
মালদহ ২৮.১ (২৬.৯)
শিলিগুড়ি ২৪.২ (২৫)
শ্রীনিকেতন ২৬.৪ (২৪.৮)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৬.৫)
বহরমপুর (৩৭.৬)
বাঁকুড়া (৩৫.৯)
বর্ধমান (৩৭.৪)
কোচবিহার (৩২.৭)
দার্জিলিং (২৩.৪)
দিঘা (৩৫)
কলকাতা (৩৪.৬)
দমদম (৩৬.৩)
কৃষ্ণনগর (৩৭.২)
মালদহ (৩৫.৫)
মেদিনীপুর (৩৪.৪)
শিলিগুড়ি (৩৩.৪)
শ্রীনিকেতন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+