মেঘলা আকাশ, বাংলার জেলায় জেলায় আছড়ে পড়তে চলেছে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া
বিকেল হতেই মেঘলা আকাশ, বাংলার জেলায় জেলায় আছড়ে পড়তে চলেছে ঝোড়ো হাওয়া
এদিম বিকেলে দেওয়া ২৪ ঘন্টার আবহাওয়ার (weather) পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
এদিন বিকেলের দিকে বিভিন্ন সময়ে আলিপুর আবহাওয়া দফতর থেকে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে চলেছে। কোনও কোনও জায়গায় আবার সঙ্গে দু-এক পশলা বৃষ্টিও হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। এছাড়া আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় এই সময়ের মধ্যে ভারী বৃষ্টিও হতে পারে। আগামী ৩-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। আগামী ৩-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৭.৬ (৩৯ )
বালুরঘাট (৩৩.৬)
বাঁকুড়া ৩৬.১ (৪০)
ব্যারাকপুর ৩৬.৫ (৩৮.৪)
বহরমপুর ৩৭.২ (৩৭.৬)
বর্ধমান ৩৬ (৩৯)
ক্যানিং ৩৭.৪ (৩৮)
কোচবিহার ৩৪.৩ (৩২.৫)
দার্জিলিং ২০.৯ (২১.৬ )
দিঘা ৩৬ (৩৬.৩)
কলকাতা ৩৭ ( ৩৮.৮)
মালদহ ৩৭ (৩৬.১ )
পানাগড় ৩৭.১ (৩৯)
পুরুলিয়া ৩৫.৭ (৩৯.৩)
শিলিগুড়ি ৩৩.৯ (৩১.৮)
শ্রীনিকেতন ৩৬.৫ (৩৭.৮)












Click it and Unblock the Notifications