ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু (monsoon)। পাশাপাশি একইসঙ্গে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে রবিবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)। আবহাওয়া

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু (monsoon)। পাশাপাশি একইসঙ্গে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে রবিবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)। আবহাওয়া দফতর সতর্কবার্তায় জানিয়েছে, নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২০ জুন রবিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুন সোমবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী দিন তিনেক দিনের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দিন দুয়েকে তাপমাত্রার বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২০ জুন রবিবার সকাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুন সোমবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামী দু থেকে তিন দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দিন দুয়েকে তাপমাত্রা বাড়তে পারে।

অবস্থান করছে ঘূর্ণাবর্ত

অবস্থান করছে ঘূর্ণাবর্ত

আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও স্থলভাগে প্রবেশ করছে। যার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা

মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা

আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইছে। ২০ জু পর্যন্ত তাঁদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৫ (২৮.১)
বালুরঘাট ৩১.২ (৩০.৪)
বাঁকুড়া ২৫.৮ (২৭.৭)
ব্যারাকপুর ২৮.২ (৩২.২)
বহরমপুর ৩৫.৬ (৩৫.৪)
বর্ধমান ৩০ (৩২)
ক্যানিং ২৭ (২৭.৪)
কোচবিহার ৩১ (৩০.৬)
দার্জিলিং ১৬.৫ (১৭ )
দিঘা ২৯.৮ (২৮.৯)
কলকাতা ২৫.৯ (৩০.১)
মালদহ ৩০.২ (২৯.১)
পানাগড় ২৯.৮ ( ২৮.১)
পুরুলিয়া ২৫.৩ (২৬.৩)
শিলিগুড়ি ৩১.১ (২৯.৫ )
শ্রীনিকেতন ২৯.৭ (২৯.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+