Weather Update: ফের বাড়ছে তাপমাত্রা, এবার কি শীতের বিদায়? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

Weather Update: ফের বাড়ছে তাপমাত্রা, এবার কি শীতের বিদায়? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

রাজ্যে শীতের দাপট অব্যাহত থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ জানুয়ারি থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। ২২-২৪ জানুয়ারির মধ্যে রাজ্য জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২০ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। তারপরের ৪ দিনে ধীরে ধীরে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২১ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। তবে শুক্রবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেরও আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরে ৪ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী দুদিন জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এদিন রাজ্যের মধ্যে সমতল এলাকায় পুরুলিয়ায় ন্যূনতম তাপমাত্রা ছিল সব থেকে কম, ৮.১ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৩.২)
বালুরঘাট ( ১৮.৬)
বাঁকুড়া (২৩.৩)
ব্যারাকপুর (২৩.৬)
বহরমপুর (২৫.৬)
বর্ধমান (২৩)
ক্যানিং (২২.৬)
কোচবিহার (২৭.৬)
দার্জিলিং (১৩.২)
দিঘা (২৪.৮)
কলকাতা (২৩.১)
মালদহ (১৯.৭)
পানাগড় ( ২৩.১)
পুরুলিয়া (২১.৩)
শিলিগুড়ি (২৪.৪)
শ্রীনিকেতন (২২.৭)

শীতের বিদায় বার্তা কবে

শীতের বিদায় বার্তা কবে

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। সেই সময়েই হবে বৃষ্টি। তবে ফের জাঁকিয়ে শীত পড়বে কিনা, তা নিয়ে এখনও নিশ্চয়তা দিতে পারেনি আবহাওয়া দফতর। অন্যদিকে শীতের বিদায় বার্তা নিয়েও কিছু বলতে পারেনি হাওয়া অফিস। সেই পরিস্থিতিতে জানুয়ারিরে শেষের দিকে আরেক দফা জাঁকিয়ে শীতের আগমন হয় কিনা এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+