উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও হবে বৃষ্টি, হতে পারে কালবৈশাখীও! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও হবে বৃষ্টি, হতে পারে কালবৈশাখীও! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
অবশেষে স্বস্তির আবহাওয়া (weather) আসতে চলেছে। অনন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস তাই বলছে। জানানো হয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টিতে ঠাণ্ডা হতে চলেছে পশ্চিমের জেলাগুলিও।

কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২১ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি শনিবার সকাল পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এর মধ্যেও উত্তরবঙ্গের দু-একটি জায়গায় হাল্কা থেকে মাধারি কুয়াশার দেখা মিলেছে।

দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২০ এপ্রিল বুধবার সকালের মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে সর্বোচ্চ ঘন্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবারের পরে শুক্রবারেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। দুপুর কিংবা বিকেলের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা সোমবারের থেকে কিছুটা কম। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭. ৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৮ (২৬ )
বালুরঘাট ২০ (২২.৫)
বাঁকুড়া ২৭.১ (২৬.২)
ব্যারাকপুর ২৬.২ (২৭)
বহরমপুর ২৬ (২৬)
বর্ধমান ২৫ (২৫)
ক্যানিং ২৭ (২৭)
কোচবিহার ২২.৫ (২০)
দার্জিলিং ১৩.৮ (১৩.২)
দিঘা ২৭ (২৬.৮)
কলকাতা ২৭.৫ (২৭.৯)
মালদহ ২৫.৬ (২৬.২ )
পানাগড় ২৭.৩ (২৫.৬)
পুরুলিয়া ২৫.৫ (২৪.১)
শিলিগুড়ি ২৪.৩ (২২.২)
শ্রীনিকেতন ২৬.৪ (২৫.৮)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৭ (৪২.৫ )
বালুরঘাট ৩৩.৬ (৩৪.৫)
বাঁকুড়া ৩৮.১ (৪৩.২)
ব্যারাকপুর ৩৫.৪ (৩৭.৪)
বহরমপুর ৩৭ (৩৭.৪)
বর্ধমান ৩৭ (৩৮)
ক্যানিং ৩৫.৪ (৩৫ )
কোচবিহার ৩০.৭ (৩১.৭)
দার্জিলিং ২০.৪ (২২)
দিঘা ৩৪.৮ (৩৫)
কলকাতা ৩৪.৩ (৩৫.৭)
মালদহ ৩৪.৫ (৩৪.৬)
পানাগড় ৩৬.৯ (৩৯.৬)
পুরুলিয়া ৪১.৩ (৪২.৩)
শিলিগুড়ি ৩১.৮ (২৯.৮)
শ্রীনিকেতন ৩৬ (৩৮.৫)












Click it and Unblock the Notifications