ভারী থেকে অতিভারী বৃষ্টি, ফের কি ভাসবে উত্তরবঙ্গ? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

ভারী থেকে অতিভারী বৃষ্টি, ফের কি ভাসবে উত্তরবঙ্গ? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে তা নেই। বরং দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি হতে পারে, সে সম্পর্কে কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বৃষ্টি যেহেতু নিম্নচাপ নির্ভর, তাই উত্তর বঙ্গোপসাগরে কবে নিম্নচাপ তৈরি হয়, সেদিকে তাকিয়ে ভারী বৃষ্টির জন্য আপেক্ষা করতে হবে।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৯ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জুলাই বুধবার সকালের মধ্যে শুধুমাত্র দার্জিলিং-এ ভারী বৃষ্টি আর কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গের
বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের পরে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে যেভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ফের উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা ভাসতে পারে
বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২০ জুলাই বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পাশাপাশি তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই। তবে বৃষ্টি কম হওয়া এবং গরম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রসঙ্গত বলে রাখা ভাল জুনে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ছিল প্রায় ৫০ শতাংশের মতো।
জুলাইয়ের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও ঘাটতি পূরণ করা দূরের কথা পর্যাপ্ত বৃষ্টিপাতই হয়নি।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, গত কয়েক দিনের মতো আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৩.২ (৩৪.৮)
বহরমপুর ৩৫ (৩৬)
বাঁকুড়া ৩১.৮ (৩৩)
বর্ধমান ৩৫ (৩৫.৪)
কোচবিহার ৩৫.৭ (৩৬.৬)
দার্জিলিং ২১ (২২.৪)
দিঘা ৩১.২ (৩৪)
কলকাতা ৩৩.৭ (৩২.৪)
দমদম ৩৪.৬ (৩৩.৭)
কৃষ্ণনগর ৩৫.৬ (৩৪.৬)
মালদহ ৩৬ (৩৫.৯)
মেদিনীপুর ৩২.৫ (৩২.৩)
শিলিগুড়ি ৩৪.২ (৩৪.২)
শ্রীনিকেতন ৩৪.৪ (৩৪.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+