Weather Update: দিন তিনেকের মধ্যে তীব্র গরম থেকে রেহাই! স্বস্তির বার্তা দিয়ে আর যা রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে

Weather Update: দিন তিনেকের মধ্যে তীব্র গরম থেকে রেহাই! স্বস্তির বার্তা দিয়ে আর যা রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে

দিন তিনেকের মধ্যে তীব্র গরম থেকে কিছুটা রেহাই পেতে চলেছে বঙ্গবাসী (west bengal)। এমনটাই পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। যার ফলে ২০ ও ২১ এপ্রিল থেকে তাপমাত্রা (temperature) কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি পূর্বাভাস

উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি পূর্বাভাস

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২০ এপ্রিল বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও পরবর্তী দুদিনে সমতল এলাকার তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে।
গত ২৪ ঘন্টায় কোচবিহার এবং আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২০ এপ্রিল বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী তিন দিন গিনের তাপমাত্রা বড় কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ১-২ ডিগ্রির মতো হ্রাস পেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা আর বৃহস্পতিবার সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও এই পরিস্থিতি জারি থাকতে পারে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আপাতত কলকাতার আবহাওয়া গত ২৪ ঘন্টার মতোই থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।

১৯ এপ্রিলেও থাকতে পারে তাপপ্রবাহ

১৯ এপ্রিলেও থাকতে পারে তাপপ্রবাহ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারের মতোই মঙ্গলবারেও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে ২০ এপ্রিলের জন্য সেরকম কোনও সতর্কবার্তা নেই। রাজ্যের অন্য অংশের মতোই পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা তুলনামূলক হ্রাস পাবে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৪২.৫ (৪০.৪)
বালুরঘাট ৩৪.৫ (৩৫.৮)
বাঁকুড়া ৪৩.২ (৪০.৩)
ব্যারাকপুর ৩৭.৪ (৩৭ )
বহরমপুর ৩৭.৪ (৩৮.৬)
বর্ধমান ৩৮ (৩৭.৪)
ক্যানিং ৩৫ (৩৫.৪)
কোচবিহার ৩১.৭ (৩১.৭)
দার্জিলিং ২২ (২২.৬)
দিঘা ৩৫ (৩৪.২)
কলকাতা ৩৫.৭ (৩৫.৫)
মালদহ ৩৪.৬ (৩৬.১)
পানাগড় ৩৯.৬ (৩৮.৯)
পুরুলিয়া ৪২.৩ ( ৪১.৯)
শিলিগুড়ি ২৯.৮ (৩০.৮)
শ্রীনিকেতন ৩৮.৫ (৩৮.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+