Weather Update: বইছে শীতল হাওয়া, রাজ্য জুড়েই পারা পতন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

Weather Update: বইছে শীতল হাওয়া, রাজ্য জুড়েই পারা পতন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট

আবহাওয়া (Weather) শুকনো থাকলেও, উত্তর কিংবা উত্তর পশ্চিম হাওয়া রয়েছে। যার জেরে যতটা না তাপমাত্রা কমেছে, তার থেকে বেশি শীত (Winter) অনুভব হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন রাজ্যে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে এর পরে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ জানুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও আগামী দিন তিনেক রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এদিন সমতল এলাকায় সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগডোগরায়, ৮.১ ডিগ্রি সেলসিয়া,।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ জানুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী তিন দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তিন জেলা মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে দৃশ্যমানতা ২০০ মিটার হয়ে যেতে পারে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও, সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২২.২)
বালুরঘাট ( ২৪.৮)
বাঁকুড়া (২১.৮)
ব্যারাকপুর (২৩.৬)
বহরমপুর (২৬.৪)
বর্ধমান (২৩)
ক্যানিং (২২.৬)
কোচবিহার (২৫.৫)
দার্জিলিং (১২.৬)
দিঘা (২৩.৯)
কলকাতা (২২.৮)
মালদহ (২১.৩)
পানাগড় ( ২২.২)
পুরুলিয়া (২০.৩)
শিলিগুড়ি (২৫.৪)
শ্রীনিকেতন (২১.৭)

সপ্তাহ শেষে বদল হতে পারে আবহাওয়া

সপ্তাহ শেষে বদল হতে পারে আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গ উভয়ের ক্ষেত্রেই আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তিন দিন তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে ২১ জানুয়ারি নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে। যার সঙ্গে একটি ঘূর্ণাবর্তও থাকতে চলেছে। তবে এর প্রভাবে প্রথম বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণ-পশ্চিম রাজস্থানে। সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই বঙ্গেও পড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। সেক্ষেত্রে একদিকে যেমন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে অন্যদিকে সপ্তাহের শেষের দিকে রাজ্যের কোনও কোনও জায়গায় বৃষ্টিও হতে পারে। যেমনটি হয়েছিল দিন কয়েক আগে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সব জায়গাতেই। শীতের মধ্যেই ছাতা মাথায় নিয়ে বেরোতে হয় সাধারণ মানুষকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+