Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে ৫ জেলায় তাপপ্রবাহ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে ৫ জেলায় তাপপ্রবাহ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে আকাশ পরিষ্কার দক্ষিণবঙ্গে। রয়েছে তীব্র গরম। অন্যদিকে উত্তরবঙ্গের একেবারে উত্তরে জেলাগুলিতে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কম। আপাতত তিন দিন এই পরিস্থিতি চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া (weather) দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আগামী তিন দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী দুদিনে সমতল এলাকার তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এদিনের পাশাপাশি সোমবারে কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। ২১ এপ্রিল নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় বাঁকুড়া জেলার দু-একটি জায়গায় তাপপ্রবাহ ছিল। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু-একটি জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে শনিবারের মতো, যথাক্রমে ৩৬ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা শনিবারের মতোই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলায় জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস
গত ২৪ ঘন্টায় মালদহ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ ছিল বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে মালদহ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৯ (২৬.৩)
বালুরঘাট ২৩.২ (২৬)
বাঁকুড়া ২৫.৭ (২৬.৯)
ব্যারাকপুর ২৬.৬ (২৭.২)
বহরমপুর ২৬ (২৬.২)
বর্ধমান ২৪.৮ (২৫.২)
ক্যানিং ২৭.৪ (২৭.৪)
কোচবিহার ২২.৭ (২২.৪)
দার্জিলিং ১৩.৬ (১৪.২)
দিঘা ২৬.১ (২৭)
কলকাতা ২৭.৬ ( ২৭.৫)
মালদহ ২৭.৬ ( ২৮.১)
পানাগড় ২৫.৫ (২৬.১)
পুরুলিয়া ( ২৬.১)
শিলিগুড়ি ২২.৬ (২৩.৭)
শ্রীনিকেতন ২৫ (২৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৪০.৪ (৪১.৯)
বালুরঘাট ৩৫.৮ (৩৫.৮)
বাঁকুড়া ৪০.৩ (৪২.৯)
ব্যারাকপুর ৩৭ (৩৭.৮)
বহরমপুর ৩৮.৬ (৩৮.৬)
বর্ধমান ৩৭.৪ (৪০)
ক্যানিং ৩৫.৪ (৩৬)
কোচবিহার ৩১.৭ (৩২.৪)
দার্জিলিং ২২.৬ (২২)
দিঘা ৩৪.২ (৩৪.৫)
কলকাতা ৩৫.৫ (৩৬.৩)
মালদহ ৩৬.১ (৩৮.৪)
পানাগড় ৩৮.৯ (৪১.৫)
পুরুলিয়া ৪১.৯ (৪১.৭)
শিলিগুড়ি ৩০.৮ (৩৩.৭)
শ্রীনিকেতন ৩৮.২ (৩৯.৪)












Click it and Unblock the Notifications