২ দিনে বাংলার তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরনোর সতর্কবার্তা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
২ দিনে বাংলার তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরনোর সতর্কবার্তা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
ক্রমেই বাড়ছে বাংলার তাপমাত্রা। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। এদিন অনেক জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে বেশি। এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। আগামী দুদিনে তাপমাত্রা আরও বাড়বে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফ থেকে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তির আপাতত সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ মার্চ শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনওরকমের সম্ভাবনা নেই। আগামী ৫ দিন উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। এদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু-একটি জায়গার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ মার্চ শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। । আবহাওয়া দফতরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী দুদিনে দিনের তাপমাত্রা আরও ২ ডিগ্রির মতো বাড়তে পারে। তবে এর পরের তিন দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তুলনায় এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল। আর পশ্চিমের জেলাগুলিতে দিন দুয়েকের মধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে থাকা গভীর নিম্নচাপ ক্রমেই উত্তর দিকে অগ্রসর হচ্ছে বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। মঙ্গলবার তুলনায় তাপমাত্রা কম ছিল। ওইদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২২.২
বালুরঘাট ২১.৮
বাঁকুড়া ২১
ব্যারাকপুর ২১.৮
বহরমপুর ১৭.২
বর্ধমান ২০.২
ক্যানিং ২১
কোচবিহার ১৬.৮
দার্জিলিং ১২.৮
দিঘা ২৫.২
কলকাতা ২৪.৭
মালদহ ২৩.৬
পানাগড় ১৮.১
পুরুলিয়া ১৯.১
শিলিগুড়ি ১৫.৪
শ্রীনিকেতন ১৯.৭

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৭
বালুরঘাট ৩২.৪
বাঁকুড়া ৩৮.৩
ব্যারাকপুর ৩৬.৬
বহরমপুর ৩৫.২
বর্ধমান ৩৫.৫
ক্যানিং ৩৫.৬
কোচবিহার ৩৫.১
দার্জিলিং ২১.৪
দিঘা ৩৪
কলকাতা ৩৬.৪
মালদহ ৩৫.৮
পানাগড় ৩৬.৮
পুরুলিয়া ৩৬.৭
শিলিগুড়ি ৩৪.১
শ্রীনিকেতন ৩৫.৫












Click it and Unblock the Notifications