Weather Update: সাগরে ঘূর্ণাবর্ত, বাংলা জুড়েই বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

Weather Update: সাগরে ঘূর্ণাবর্ত, বাংলা জুড়েই বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

এবার বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। এবার ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আর খুব একটা কমার সম্ভাবনা নেই। তবে ন্যূনতম তাপমাত্রা আপাতত ১৮ থেকে ১৯ ডিগ্রির মধ্যেই থাকবে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবেনা। তবে পরের তিন দিন ধীরে ধীরে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এদিন সমতল এলাকায় সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোচবিহারে, ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন গবে না। তবে এর পরের তিন দিনে ধীরে ধীরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১২.৯
বালুরঘাট ১৩.২
বাঁকুড়া ১২.৬
ব্যারাকপুর ১৩
বহরমপুর ১৩
বর্ধমান ১৫.৮
ক্যানিং ১৪.৪
কোচবিহার ৯.৪
দার্জিলিং ৪.২
দিঘা ১৪.৫
কলকাতা ১৪.৫
মালদহ ১৪.৬
পানাগড় ১০.৭
পুরুলিয়া ১১.১
শিলিগুড়ি ৯.৪
শ্রীনিকেতন ১১.২

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৬.৮
বালুরঘাট ২২.৬
বাঁকুড়া ২৬.৪
ব্যারাকপুর ২৬
বহরমপুর ২৬.২
বর্ধমান ২৫.৬
ক্যানিং ২৭
কোচবিহার ২৮.৮
দার্জিলিং ১২
দিঘা ২৭.৮
কলকাতা ২৭.১
মালদহ ২৫.৫
পানাগড় ২৬.১
পুরুলিয়া ২৬.৩
শিলিগুড়ি ২৬.৭
শ্রীনিকেতন ২৫.১

সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, বৃষ্টি হবে কয়েকটি রাজ্যে

সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, বৃষ্টি হবে কয়েকটি রাজ্যে

আবহাওয়া দফতর জানিয়েছে, ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে আগামী তিনগিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে তারপরে তা কমতে থাকবে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হবে। এছাড়াও ২০ ফেব্রুয়ারি রবিবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+