তাউকটের প্রভাব আদৌ কি পড়বে বাংলায়, আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের ঝড়-বৃষ্টি কতটা, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
এদিন সকাল থেকে আকাশ ছিল পরিষ্কার। তবে সকাল থেকে দুপুর হয়ে সময় যত এগিয়েছে, তাপমাত্রা (temperature) ততই বেড়েছে। এদিন কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ শহরেই সর্বোচচ্চ তাপমাত্রা বেড়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.
এদিন সকাল থেকে আকাশ ছিল পরিষ্কার। তবে সকাল থেকে দুপুর হয়ে সময় যত এগিয়েছে, তাপমাত্রা (temperature) ততই বেড়েছে। এদিন কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ শহরেই সর্বোচচ্চ তাপমাত্রা বেড়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office)তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের কোনও জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মালদহকে বাদ দিয়ে বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিন দিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে তারপরে দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আর পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিনদিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে তার পরবর্তী দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৮.৬ (৩৬.৩)
বালুরঘাট ৩১.২ (৩৩)
বাঁকুড়া ৩৮.১ (৩৫.৫)
ব্যারাকপুর ৩৭.২ (৩৫.৮)
বহরমপুর ৩৭.৬ (৩৭.৪)
বর্ধমান ৩৮ (৩৭)
ক্যানিং ৩৬.৬ (৩৫.৪)
কোচবিহার ৩৩.১ (৩১.৭)
দার্জিলিং ২১.১ (১৯.৪)
দিঘা ৩৫.৪ (৩৩.৩)
কলকাতা ৩৬.৫ (৩৫.৮)
মালদহ ৩৭.৬ (৩৩.৪)
পানাগড় ৩৮.৫ (৩৬)
পুরুলিয়া ৩৬.৩ (৩৫.৭)
শিলিগুড়ি ৩৫.১ (৩০)
শ্রীনিকেতন ৩৮.৪

তাউকটের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা
সময় যত এগোচ্ছে ঘূর্ণিঝড় তাউকটে ততই শক্তি বাড়াচ্ছে। আরব সাগরে তার বেগ বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। যার জেরে কেরল, কর্নাটক, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাতে সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ১৮ মে পর্যন্ত প্রবল ঝড়-বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এর প্রভাব পশ্চিম উপকূলে সীমাবদ্ধ রয়েছে।












Click it and Unblock the Notifications