Weather Update: শীত বিদায়ের বার্তায় মনোরম আবহাওয়ার পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আপডেট
Weather Update: শীত বিদায়ের বার্তায় মনোরম আবহাওয়ার পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আপডেট
শেষ পর্যন্ত বিদায়ের প্রস্তুতি নিতে শুরু করল শীত। একদিকে ফাল্গুনের শুরু, অন্যদিকে আবহাওয়া (Weather)দফতরের পূর্বাভাস আগামী তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। দার্জিলিং এবং কালিম্পং-কে বাদ গিয়ে আপাতত আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা বৃদ্ধি পেলেও ন্যূনতম তাপমাত্রা ১৯ ডিগ্রির মধ্যেই থাকবে। অন্যদিকে ওপরের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে অন্তত এই মাসের জন্য।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে শুধুমাত্রা দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারে দার্জিলিং-এর সঙ্গে কালিম্পং-এও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে এর পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। সমতল এলাকায় এদিন সব থেকে কম তাপমাত্রা ছিল কোচবিহারে, ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ৩-৫ ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে। এরপরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। রবিবারের মতো সোমবারেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ( ২৫.৬)
বালুরঘাট (২৩)
বাঁকুড়া (২৬.৫)
ব্যারাকপুর (২৫.৬)
বহরমপুর ( ২৪.৬)
বর্ধমান (২৫.৪)
ক্যানিং (২৭.২)
কোচবিহার (২৮.৬)
দার্জিলিং (১২.২)
দিঘা (২৭.৩)
কলকাতা (২৬.৫)
মালদহ (২৫.৪)
পানাগড় (২৫.৩)
পুরুলিয়া
শিলিগুড়ি (২৬.৮)
শ্রীনিকেতন (২৪.৬)

সব জায়গাতেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৫ দিন উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে ন্যূনতম তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী দুদিন মধ্য ভারতের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী তিন দিনে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের ন্যূনতম তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম ভারতে বিশেষ করে গুজরাতে তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মহারাষ্ট্রেও আগামী ৩ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও এরপর তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।












Click it and Unblock the Notifications