Weather Update: উপকূলে আরও একটি নিম্নচাপ! উত্তরবঙ্গে শুরু হতে যাচ্ছে প্রতিকূল আবহাওয়া

Weather Update: উপকূলে আরও একটি নিম্নচাপ! উত্তরবঙ্গে শুরু হতে যাচ্ছে প্রতিকূল আবহাওয়া

দক্ষিণবঙ্গে (south bengal) উপকূলের জেলাগুলিতে পাসিং সাওয়ার চলতে থাকবে। বৃষ্টি (Rain) বারে বারে হবে, কিন্তু ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় সোমবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উপকূলে নিম্নচাপ সক্রিয় থাকায় ১৫ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ওপরে নিষেধাজ্ঞা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ জুলাই শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। কালিম্পং-এ হতে পারে মাঝারি বৃষ্টি। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ জুন শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার নাগাদ উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে একাংশে ঝোড়ো হাওয়া

দক্ষিণবঙ্গে একাংশে ঝোড়ো হাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৬ জুলাই শনিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। সঙ্গে পাসিং সাওয়ার। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে চলবে পাসিং সাওয়ার।

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২.৭ ও ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৫ (৩৪.৭)
বহরমপুর ৩৫.৪ (৩৫.৪)
বাঁকুড়া ৩১.৯ (৩২.৮)
বর্ধমান ৩৫ (৩৪ )
কোচবিহার ৩৮.১ (৩৬.৯)
দার্জিলিং ২৪.৬ (২৪.৮)
দিঘা ৩২.২ (৩৪.১)
কলকাতা ৩২.৭ (৩৩.৬)
দমদম ৩৩.২ (৩৩.৫)
কৃষ্ণনগর ৩৫ (৩৫)
মালদহ ৩৭.৯ (৩৭.৪)
মেদিনীপুর ৩১.২ (৩০.৫)
শিলিগুড়ি ৩৬.৫ (৩৬)
শ্রীনিকেতন ৩৬ (৩৫.৫)

উপকূলের নিম্নচাপ

উপকূলের নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর ওড়িশা উপকূল এবং স্লগ্ন এলাতায় নিম্নচাপ এখনও সক্রিয় রয়েছে। এছাড়াও আগামী ৪৮ ঘন্টার মধ্যে গুজরাত উপকূলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা পশ্চিম দিকে অগ্রসর হবে এবং শক্তি বাড়াবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+