Weather Update: বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত, উপকূলে শৈত্যপ্রবাহ! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
Weather Update: বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত, উপকূলে শৈত্যপ্রবাহ! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
গত ২৪ ঘন্টায় রাজ্যের উপকূল অঞ্চলে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার পরিবর্তন সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। এদিন জানানো হয়েছে বুধবার শুধুমাত্র দার্জিলি-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃষ্টি পেতে পারে। এদিন সমতল এলাকার মধ্যে কোচবিহারের তাপমাত্রা ছিল সব থেকে কম, ৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস। এছাড়াও আগামী দুদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। পরের তিনদিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় উপকূলের কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ( ২৫.১)
বালুরঘাট
বাঁকুড়া (২৬.১)
ব্যারাকপুর (২৪.৮)
বহরমপুর ( ২৪)
বর্ধমান (২৫.৪)
ক্যানিং (২৬)
কোচবিহার (২৬)
দার্জিলিং (১৩)
দিঘা (২৬.১)
কলকাতা (২৫.৬)
মালদহ (২৪.৫)
পানাগড় (২৫.২)
পুরুলিয়া (২৬.৩)
শিলিগুড়ি (২৫)
শ্রীনিকেতন (২৩.৮)

বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস
তামিলনাড়ুর উপকূলে উত্তর-পূর্বের হাওয়া কয়েছে। এর প্রভাবে দক্ষিণ তামিলনাড়ু, দক্ষিণ কেরল এবং লাক্ষাদ্বীপে আগামী ৩-৪ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বর্তমানে থাকা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১৬ ফেব্রুয়ারির মধ্যে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ-বিমাচলপ্রদেশ-উত্তরাখণ্ডে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাত হতে পারে। অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে। যার প্রভাবে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে পশ্চিম হিমালয়ের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা। আগামী ৫ দিন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ওড়িশার কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications