Weather Update: উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে তাপমাত্রা বৃদ্ধি! তবে কি তাপপ্রবাহ, একনজরে বাংলার আবহাওয়া

Weather Update: উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে তাপমাত্রা বৃষ্টি! তাহলে কি তাপপ্রবাহ, একনজরে বাংলার আবহাওয়া

ঘূর্ণিঝড় অশনির প্রভাব মিলিয়ে যেতেই ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া (weather) দফতরের। আপাতত ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে আবহাওয়া দফতরের বার্তায় এবারের বর্ষা আগেই প্রবেশ করছে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। কেননা আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে ১৫ মের আশপাশের সময়ে।

 উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে

উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৫ মে, রবিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি সব কটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী দুদিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ মে শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ মে রবিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী দুদিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পরের তিন দিন তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা নেই।

কলকাতার আকাশ অংশত মেঘলা

কলকাতার আকাশ অংশত মেঘলা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৭.৫
বহরমপুর ২৬.৬
বাঁকুড়া ২৬.৭
বর্ধমান ২৫.৪
কোচবিহার ২৩.১
দার্জিলিং ১৪.৬
দিঘা ২৮.৪
কলকাতা ২৮.৫
মালদহ ২৬
শিলিগুড়ি ২৪.৫
শ্রীনিকেতন ২৬.৮

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৬.১)
বহরমপুর (৩৫.২)
বাঁকুড়া (৩৫.৬)
বর্ধমান
কোচবিহার (৩৩.৯)
দার্জিলিং (২২)
দিঘা ( ৩৫)
কলকাতা (৩২.৮)
দমদম (৩৩.৬)
কৃষ্ণনগর (৩৩.৬)
মালদহ (৩৫.৬)
মেদিনীপুর (৩৪.৪)
শিলিগুড়ি (৩৫.৫)
শ্রীনিকেতন (৩৫.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+