Weather Update: বাংলায় তাপমাত্রা ছাড়াল ৩৫ ডিগ্রি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রাজ্য জুড়েই আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। রাতের তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না। আর্দ্রতা কম থাকায় এখনও অস্বস্তিকর আব

উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রাজ্য জুড়েই আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। রাতের তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না। আর্দ্রতা কম থাকায় এখনও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা এখনই তৈরি হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফ থেকে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ থেকে ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। । আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তুলনায় শনিবারের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৯.৪
বালুরঘাট ১৭.৬
বাঁকুড়া ১৯.৫
ব্যারাকপুর ১৭.৬
বহরমপুর ১৮.৬
বর্ধমান ২১
ক্যানিং ১৯
কোচবিহার ১৫.১
দার্জিলিং ১১.৫
দিঘা ২০.২
কলকাতা ২১.২
মালদহ ২১.২
পানাগড় ১৭.৮
পুরুলিয়া ১৬.১
শিলিগুড়ি ১৫.১
শ্রীনিকেতন ১৭.৬

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৭)
বালুরঘাট (৩০.৬)
বাঁকুড়া ( ৩৪.৬)
ব্যারাকপুর (৩২.৮)
বহরমপুর (৩২.২)
বর্ধমান (৩৩)
ক্যানিং (৩৩.৬)
কোচবিহার (৩৩.৩)
দার্জিলিং (২০.৬)
দিঘা (৩৪.৬)
কলকাতা (৩৩.২)
মালদহ (৩৩.৫)
পানাগড় (৩৩.৮)
পুরুলিয়া (৩৫.৩)
শিলিগুড়ি (৩৩.৮)
শ্রীনিকেতন (৩৩)

তাপপ্রবাহের পরিস্থিতি

তাপপ্রবাহের পরিস্থিতি

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৪-১৭ মার্চের মধ্যে আন্দামান নিকোবরে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশের আবহাওয়া শুকনো থাকবে। ১৬ ও ১৭ মার্চ নাগাদ উত্তর পশ্চিম ভারতে ঘন্টায় ২৫ থেকে ২৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সৌরাষ্ট্র ও কচ্ছে ১২ মার্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এছাড়াও দক্ষিণ-পশ্চিম রাজস্থান, গুজরাত, কোঙ্কান-গোয়া, তেলেঙ্গানা, উপকূল অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে এবং তামিলনাড়ুর কোনও কোনও জায়গায় একই পরিস্থিতি ছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন এবং ১৪ মার্চ নাগাদ সৌরাষ্ট্র-কচ্ছ এবং পশ্চিম রাজস্থানে এবং ১৬ ও ১৭ মার্চ নাগাদ ওড়িশার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+