Weather Update: বৃষ্টি বিদায় নিতেই তাপমাত্রা নামতে পারে ২-৪ ডিগ্রি! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

Weather Update: বৃষ্টি বিদায় নিতেই তাপমাত্রা নামতে পারে ২-৪ ডিগ্রি! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

সকাল থেকে মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় দু-এক ফোঁটা বৃষ্টিও (Rain) হয়েছে। ১৫ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক হলেও, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরও সময় লাগবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ জানুয়ারি শনিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে তারপরে সেরকম আর কোনও তাপমাত্রার পরিবর্তন হবে না হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। এদিন সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার উপকূলের জেলাগুলির বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিন রাতের তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন না হলেও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তারপরের ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২১.৬)
বালুরঘাট ( ২২.৮)
বাঁকুড়া ( ২০.২)
ব্যারাকপুর (২১.৬)
বহরমপুর (২৬.৬)
বর্ধমান (২৫)
ক্যানিং ( ২৩)
কোচবিহার (২৪.৯)
দার্জিলিং (১১.৮)
দিঘা (২০.৩)
কলকাতা (২১.৪)
মালদহ (২৪.৮)
পানাগড় ( ২০.৩)
পুরুলিয়া (২২.৩)
শিলিগুড়ি ( ২২.৬)
শ্রীনিকেতন (২১.৮)

রাজ্যে ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস

রাজ্যে ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে দুটি পশ্চিমী ঝঞ্ঢার প্রথমটি উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে ১৬ জানুয়ারি। পরেরটি প্রবেশ করতে চলেছে ১৮ জানুয়ারি। এই দুয়ের প্রভাব পড়তে চলেছে বাংলার আবহাওয়ার ওপরে। ফলে পারদ পতন হলেও, আপাতত জাঁকিয়ে শীত নয় বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+