Weather Update: রাজ্যে শীতের স্পেল কতদিন, কী বলছে আবহাওয়া দফতর? একনজরে বাংলার বিভিন্ন জেলার আপডেট

Weather Update: রাজ্যে শীতের স্পেল কতদিন, কী বলছে আবহাওয়া দফতর? একনজরে বাংলার বিভিন্ন জেলার আপডেট

আগামী দিন দুয়েক শীতের এই ধরনের অনুভূতি উপভোগ করতে পারবেন বাংলার মানুষ। তবে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (weather) দফতর। তবে বুধবার তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীত বিদায়, নাকি এর অনুভূতি, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর পরের তিনদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়তে পারে। সমতলে সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী দুদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই। এরপরের তিনদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকে থেকে ৪ ডিগ্রি কম। শনিবারের তুলনায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১২.৫ (১২.৮)
বালুরঘাট ১৩.২
বাঁকুড়া ১২.১ (১১.৬)
ব্যারাকপুর ১১ (১২)
বহরমপুর ১৫ (১৩.৬)
বর্ধমান ১৫ (১৩.২)
ক্যানিং ১৩ (১৩.৪)
কোচবিহার ৮.৩ (৮.১)
দার্জিলিং ২.৬ (২)
দিঘা ১২.৬ (১৫)
কলকাতা ১৩.৮ (১৪.২)
মালদহ ১৪.১ (১৪.১)
পানাগড় ১০.৬ ( ১০.৯)
পুরুলিয়া ৯.৫ (১০.১)
শিলিগুড়ি ১০.৫ (৮.৬)
শ্রীনিকেতন ১০.৭ (১০.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ২৪.৫)
বালুরঘাট (২২.৬)
বাঁকুড়া (২৬)
ব্যারাকপুর (২৪.৮)
বহরমপুর ( ২৪.২)
বর্ধমান (২৪.৬)
ক্যানিং (২৫.৪)
কোচবিহার (২৫.১)
দার্জিলিং (১২.২)
দিঘা (২৫.৯)
কলকাতা (২৫.১)
মালদহ (২৪)
পানাগড় (২৪.৪)
পুরুলিয়া (২৪.৩)
শিলিগুড়ি (২৪.৫)
শ্রীনিকেতন (২৩.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+