কলকাতায় ঢুকল মৌসুমী বায়ু, বাংলার একের পর এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা আবহাওয়া দফতরের
এদিন কলকাতায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু (moonsoon)। এছাড়াও রাজ্যের বেশিরভাগ অংশেই পৌঁছে গিয়েছে বর্ষা। নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী ১৫ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি, কোনও কোনও জ
এদিন কলকাতায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু (moonsoon)। এছাড়াও রাজ্যের বেশিরভাগ অংশেই পৌঁছে গিয়েছে বর্ষা। নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী ১৫ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি, কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া
শনিবার দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার কোনও কোনও জায়গায়। সোমবার ও মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায়।

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আবহাওয়া
শনিবার দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। সোমবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার কোথাও কোথাও। মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোথাও কোথাও।

বজ্রবিদ্যুতের পূর্বাভাসে হলুদ সতর্কতা
রবিবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার দুপুরের পর থেকে বিভিন্ন সময়ে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

জারি আছে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ১৪ জুন সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.৫)
বালুরঘাট (২৯.৬)
বাঁকুড়া (৩৪.১)
ব্যারাকপুর (৩৩)
বহরমপুর (৩৬.২)
বর্ধমান (৩৫)
ক্যানিং (৩৪)
কোচবিহার (২৯.৬)
দার্জিলিং (১৯.৮)
দিঘা (৩১.৬)
কলকাতা (৩৩.২)
মালদহ (৩১.৭)
পানাগড় (৩৪.১)
পুরুলিয়া (৩৫.৩)
শিলিগুড়ি (৩২.৯)
শ্রীনিকেতন (৩২.৯)












Click it and Unblock the Notifications