Weather Update: ফের কি বৃষ্টি না জাঁকিয়ে শীত? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: ফের কি বৃষ্টি না জাঁকিয়ে শীত? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এবার পৌষ সংক্রান্তিতে ঠান্ডার (winter) সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। ১৬ জানুয়ারি যেতে পারা পতন শুরু হবে। তবে তার পরেই ফের দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি জেলাগুলিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে। এদিন সমতল এলাকায় সব থেকে কম তাপমাত্রা ছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ জানুয়ারি সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তার পরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এছাড়া আগামী ২ দিন গাঙ্গেত পশ্চিমবঙ্গের ওপরে হাল্কা থেকে মাঝারি কুয়াশাও দেখা দেবে বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা দেবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারের থেকে ১ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৯ (১৭.৩)
বালুরঘাট ১২.৪ (১২.৬)
বাঁকুড়া ১৬.১ (১৭.৪)
ব্যারাকপুর ১৫.৮ ( ১৮)
বহরমপুর ১৩.৩ (১১.৪)
বর্ধমান ১৬ (১৪.৮)
ক্যানিং ২১ (১৬.৬)
কোচবিহার ১৫.৬ (১১.৩)
দার্জিলিং ৫.৫ (৫.২)
দিঘা ১৬.৫ (১৬.৭)
কলকাতা ১৭.৫ (১৮.৬)
মালদহ ১৮ (১৭.৭)
পানাগড় ১৪.৯ (১৬.৯)
পুরুলিয়া ১৪.১ (১৬.১)
শিলিগুড়ি ১৩.৯ (১১.৮)
শ্রীনিকেতন ১৪.৬ ( ১৭.২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২১.৬ (২৪.৪ )
বালুরঘাট ২২.৮ (২৫.৬)
বাঁকুড়া ২০.২ (২৪.১)
ব্যারাকপুর ২১.৬ (২৬.৬)
বহরমপুর ২৬.৬ (২৩.৪)
বর্ধমান ২৫ (২৪.৬)
ক্যানিং ২৩ (২৬.৬)
কোচবিহার ২৪.৯ (২৫.৪)
দার্জিলিং ১১.৮ (১২.৪)
দিঘা ২০.৩ (২৮.২)
কলকাতা ২১.৪ (২৭.৬)
মালদহ ২৪.৮ (২৪.৮)
পানাগড় ২০.৩ (২৫.২)
পুরুলিয়া ২২.৩ ( ২২.৩)
শিলিগুড়ি ২২.৬ (২৫.৫)
শ্রীনিকেতন ২১.৮ (২৫.২)












Click it and Unblock the Notifications