Weather Update: রাজ্যে সক্রিয় উত্তরে হাওয়া, কতদিন এমন পরিস্থিতি? বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস

ফাল্গুনের শুরুতেও পাওয়া যাবে শীতের (winter)আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনটাই অনুমান। আগামী দিন তিনেক রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি রাজ্যের ওপরেই উত্তরে হাওয়া সক্রিয় রয়েছে। তাই তাপমাত্রা প্রায় একই থাক

ফাল্গুনের শুরুতেও পাওয়া যাবে শীতের (winter)আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনটাই অনুমান। আগামী দিন তিনেক রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি রাজ্যের ওপরেই উত্তরে হাওয়া সক্রিয় রয়েছে। তাই তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা। এদিন এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি সোমবারের সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস। আপাতত কয়েকদিন আবহাওয়া বদলের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী তিন দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়তে পারে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোচবিহারে, ৮.১ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী তিনদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ২৩.৫)
বালুরঘাট (২১.৪)
বাঁকুড়া (২৫)
ব্যারাকপুর (২৪.৮)
বহরমপুর ( ২৪.৮)
বর্ধমান (২৬)
ক্যানিং (২৪.৬)
কোচবিহার (২৪.৭)
দার্জিলিং (১১)
দিঘা (২৫.১)
কলকাতা (২৪.৭)
মালদহ (২৪.১)
পানাগড় (২৪)
পুরুলিয়া (২৬.৩)
শিলিগুড়ি (২৩)
শ্রীনিকেতন (২৩.৪)

দেশের কোথায় কেমন আবহাওয়া

দেশের কোথায় কেমন আবহাওয়া

তামিলনাড়ুর উপকূল এলাকায় শক্তিশালী উত্তর-পূর্বের হাওয়া রয়েছে। যার জেরে দক্ষিণ তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল এবং কেরলের দক্ষিণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে, উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে। জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা। পঞ্জাব-হরিয়ানা, উত্তর প্রদেশে ঘন্টায় ২৫ থেকে ৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় পূর্ব মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহ কিংবা শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ৪৮ ঘন্টায় পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+