Weather Update: তপ্ত হচ্ছে আবহাওয়া, বসন্তেই কি দাবদাহ? একনজরে বাংলার জেলাগুলির আপডেট

Weather Update: তপ্ত হচ্ছে আবহাওয়া, বসন্তেই কি দাবদাহ? একনজরে বাংলার জেলাগুলির আপডেট

গত কয়েকদিনের মতো এদিন ভোরের দিকে কিছুটা শীতল আবহাওয়া থাকলেও, বেলা বাড়তেই তাপমাত্রা বেড়েছে। বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া একইরকম থাকবে বলে আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১২ মার্চ শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ থেকে ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিন এবং রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

১২ মার্চ শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে বলে এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগের দিনের মতো ৩৩ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তুলনায় বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিছু কম। ওই দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৮.২
বালুরঘাট ১৮.২
বাঁকুড়া ১৮.১
ব্যারাকপুর ১৭.৬
বহরমপুর ১৮.৪
বর্ধমান ১৯
ক্যানিং ১৮
কোচবিহার ১৪.১
দার্জিলিং ১০.৮
দিঘা ২০.৫
কলকাতা ২০.২
মালদহ ২০.৭
পানাগড় ১৬.৩
পুরুলিয়া ১৭.১
শিলিগুড়ি ১৩
শ্রীনিকেতন ১৬.৮

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩২.৬)
বালুরঘাট (৩২.৪)
বাঁকুড়া ( ৩৪)
ব্যারাকপুর (৩২.৬)
বহরমপুর (৩১.৬)
বর্ধমান (৩২)
ক্যানিং (৩২.৬)
কোচবিহার (৩৪.৩)
দার্জিলিং ২১.২
দিঘা (৩৫)
কলকাতা (৩৩.৩)
মালদহ (৩১.৯)
পানাগড় (৩৩.৩)
পুরুলিয়া (৩১.৩)
শিলিগুড়ি (৩৪)
শ্রীনিকেতন (৩১.২)

 তপ্ত হচ্ছে আবহাওয়া

তপ্ত হচ্ছে আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ৯ মার্চের নিরিখে গুজরাত, কেরল, মাহে, তেলেঙ্গানা, রায়ালসীমা এবং তামিলনাড়ুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। গুজরাত, কোঙ্কন, গোয়া, কেরল এবং মাহের অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে আগামী দুদিনে সর্বোচ্চ তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+