Weather Update: বৃষ্টির ধাক্কা কাটিয়ে ফের নিম্নগামী পথে পারদ! আবহাওয়া পূর্বাভাসে বাংলায় শীত কতদিন
Weather Update: বৃষ্টির ধাক্কা কাটিয়ে ফের নিম্নগামী পথে পারদ! আবহাওয়া পূর্বাভাসে বাংলায় শীত কতদিন
পারদ ফের নিম্নগামী হওয়ার পূর্বাভাস। এদিন আবহাওয়া (Weather) দফতরের তরফে জানানো হয়েছে আগামী দিন তিনেকে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য গত রবিবার থেকে এদিন পর্যন্ত কলকাতার ন্যূনতম তাপমাত্রা পাঁচ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। এদিন ফের তা নিম্নগামী হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোনও জেলার জন্য আলাদা করে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলা উত্তর জিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিন রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে। পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সমতল এলাকার মধ্যে কোচবিহারে এদিন তাপমাত্রা ছিল সব থেকে কম, ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যএ সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে। তবে পরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে। রাতের দিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ( ২৪.৯)
বালুরঘাট (২০.৬)
বাঁকুড়া (২৪.৫)
ব্যারাকপুর (২৬.৮)
বহরমপুর ( ২৫.৪)
বর্ধমান (২৫.৮)
ক্যানিং (২৬)
কোচবিহার (২৫.৯)
দার্জিলিং ( ৭.৬)
দিঘা (২৮.৮)
কলকাতা (২৬.৬)
মালদহ (২৩.৮)
পানাগড় (২৪.৭)
পুরুলিয়া (২৭.৩)
শিলিগুড়ি (২৩.২)
শ্রীনিকেতন (২৪.৬)












Click it and Unblock the Notifications