Weather Update: তাপমাত্রা ঊর্ধ্বমুখী, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
Weather Update: তাপমাত্রা ঊর্ধ্বমুখী, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
কয়েকদিনের মতোই এদিন বেড়েছে তাপমাত্রা। সকালে সোয়েটার পরে বেরিয়ে বেলা বাড়তেই অনেককেই ঘর্মাক্ত হতে হয়েছে। তবে আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস আপাতত দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর মধ্যে বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে মাঝারি রকমের। শুক্রবার সারাদিন হাল্কা বৃষ্টি চলার সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। বাকি তিন জেলার পরিস্থিতির উন্নতি হবে শুক্রবার। একইসঙ্গে বলা হয়েছে আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরের তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রির মতো হ্রাস পেতে পারে। আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকেই সবকটি জেলার আবহাওয়ার উন্নতি হবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে। কুয়াশার জেরে সকালের দিকে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ( ২৬.৬)
বালুরঘাট (২২.৮)
বাঁকুড়া (২৭.১)
ব্যারাকপুর (২৬.২)
বহরমপুর ( ২৫.৬)
বর্ধমান (২৬.৪)
ক্যানিং (২৪.৪)
কোচবিহার (২৩.৩)
দার্জিলিং ( ৪.৮)
দিঘা (২৮.২)
কলকাতা (২৬.৪)
মালদহ (২৩.৩)
পানাগড় (২৬.৪)
পুরুলিয়া (২৬.৩)
শিলিগুড়ি (২২.৬)
শ্রীনিকেতন (২৪.৬)












Click it and Unblock the Notifications