কয়েক ঘন্টাতেই আবহাওয়ার আমূল পরিবর্তন, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস

কয়েক ঘন্টাতেই আবহাওয়ার আমূল পরিবর্তন, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার। তবে দুপুরের দিকে কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ কালো করে এলেও, সেরকম বৃষ্টি কংবা বজ্রপাত হয়নি। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তির ভাবও ছিল বেশি। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৯ জুলাই শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ জুলাই শনিবার সকালে মধ্যে কোনও জেলারই কোথাও ভারী বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না পূর্বাভাসে বলা হয়েছে।
প্রসঙ্গত এদিন সকালের পূর্বাভাসে বলা হয়েছিল আগামী ২৪ ঘন্টায় জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৯ জুলাই শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলা গুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় কোথাও ভারী বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনার কথা এখনও বলা হয়নি। তবে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী পাঁচদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত এদিন সকালের পূর্বাভাসে বলা হয়েছিল আগামী ২৪ ঘন্টায় কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও দুপুরের দিকে পূর্বাভাসে বলা হয়েছিল প্রবল বজ্রপাত এবং মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। যদিও সেরকম বড় কোনও কিছু ঘটেনি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৮.১ (৩৫.৭)
বালুরঘাট ৩০.৮ (৩২.২)
বাঁকুড়া ৩০.৮ (৩৫.৩)
ব্যারাকপুর ৩২.৬ (৩৫.৪)
বহরমপুর ৩২.৪ (৩৪.৮)
বর্ধমান ৩৩.৬ (৩৬)
ক্যানিং ৩১.৬ (৩২)
কোচবিহার ৩৩.৮ (৩২.৮)
দার্জিলিং ২০.৪ (২১)
দিঘা ৩২ (৩২.৫)
কলকাতা ৩০.৭ (৩৪.৮)
মালদহ ৩২.৪ (৩২.৬)
পানাগড় ৩১.৩ (৩৫.৮)
পুরুলিয়া ৩৪.৩ (৩৫.৩)
শিলিগুড়ি ৩২.১ (৩১.৭)
শ্রীনিকেতন ৩৩ (৩৫)

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা

এদিন আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ১১ জুলাই নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে পূর্ব উপকূলে ওই দিনের পরবর্তী ৫ দিন ধরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও আরব সাগরে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে ৮-১২ জুলাইয়ের মধ্যে মহারাষ্ট্র, গোয়া, উপকূল কর্নাটক, কেরলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+