Weather Update: বৃষ্টি থামলেই ফের আবহাওয়ার পরিবর্তন! বাংলার বিভিন্ন জেলার আপডেট একনজরে

Weather Update: বৃষ্টি থামলেই ফের আবহাওয়ার পরিবর্তন! বাংলার বিভিন্ন জেলার আপডেট একনজরে

তাপমাত্রা বৃদ্ধির পরে ফের তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস আবহাওয়া (Weathet) দফতরের। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৯ ও ১০ ফেব্রুয়ারি শুধু পশ্চিমবঙ্গ কিংবা সিকিমেই নয়, বিহার এবং ওড়িশাতেও বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৩ দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের দুদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা। গত ২৪ ঘন্টায় দার্জিলিং-এর কোথাও কোথাও তুষারপাত হয়েছে। দার্জিলিং-এ ঘন কুয়াশাও লক্ষ্য করা গিয়েছে। সমতল এলাকার কোচবিহারে তাপমাত্রা ছিল সব থেকে কম, ৮.১ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৯ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি আর বাকি জেলাগুলি.তে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী তিনদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। তবে পরের দুদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পাবে। ৯ ফেব্রুয়ারি কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকলে পরবর্তী সময়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ২৪.৩)
বালুরঘাট (২০.৮)
বাঁকুড়া (২৫.৫)
ব্যারাকপুর (২৪.৬)
বহরমপুর ( ২৫.২)
বর্ধমান (২৬)
ক্যানিং (২৪.৪)
কোচবিহার (২৩.৭)
দার্জিলিং ( ৫)
দিঘা (২৬.৭)
কলকাতা (২৪.৮)
মালদহ (২২.৩)
পানাগড় (২৪.৬)
পুরুলিয়া (২৫.৩)
শিলিগুড়ি (২১.২)
শ্রীনিকেতন (২৩.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+