অস্বস্তিকর পরিস্থিতি থেকে আপাতত রেহাই নেই, সপ্তাহ শেষের বৃষ্টি ভাসাতে পারে দক্ষিণবঙ্গকে

অস্বস্তিকর পরিস্থিতি থেকে আপাতত রেহাই নেই, সপ্তাহ শেষের বৃষ্টি ভাসাতে পারে দক্ষিণবঙ্গকে

সকাল থেকে গনগনে রোদ। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম, ঘর্মাক্ত আবহাওয়ায় জেরবার দক্ষিণবঙ্গবাসী। আপাতত এই অস্বস্তির আবহাওয়া থেকে রেহাই নেই বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে। তবে সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

 বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা

এদিন দুপুরের পর থেকে দেওয়া বিভিন্ন সময়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের হিমালয় সংলগ্ন তিন জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। আগামী দু থেকে তিন দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী ৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তা আস্তে আস্তে সবকটি জেলায় ছড়িয়ে পড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সেরকম কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুএক পশলা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। তবে শুক্রবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া নিম্নচাপ দক্ষিণবঙ্গের বর্ষাকে তরান্বিত করবে। ওই সময় পরপর তিনদিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ওই একইদিন থেকে ওড়িশায়ও বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ২-৩ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরেই ৩ দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৯.৬ (৩৭.৬)
বালুরঘাট ৩২.২ (৩২.৮)
বাঁকুড়া ৪০.৪ (৩৯ )
ব্যারাকপুর ৩৬.৬ (৩৭.১)
বহরমপুর ৩৬.৮ (৩৭.৪)
বর্ধমান ৩৮ (৩৮)
ক্যানিং ৩৭.৬ (৩৭.২)
কোচবিহার ২৬.৯ (২৭.২)
দার্জিলিং ১৮ (১৮.২)
দিঘা ৩৫.৭ (৩৬)
কলকাতা ৩৭.৭ (৩৮)
মালদহ ৩৮.৫ ( ৩৬.৪)
পানাগড় ৩৪.৫ (৩৮.৪)
পুরুলিয়া ৩৭.৩ (৩৬.৭ )
শিলিগুড়ি ২৬.৭ (২৭.১)
শ্রীনিকেতন ৩৯.৫ (৩৬.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+