Weather Update: বাংলার সব জেলাতেই ঝেঁপে বৃষ্টি আসছে! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

Weather Update: বাংলার সব জেলাতেই ঝেঁপে বৃষ্টি আসছে! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

আর তাপমাত্রা হ্রাস নয়। এবার বৃদ্ধির পালা। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিনদিন পশ্চিমবঙ্গের সর্বত্রই তাপমাত্রা বৃদ্ধি পাবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি। ৮ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম ভারতে এর প্রভাব পড়তে শুরু করবে। আস্তে আস্তে তা পূর্ব দিকে আসবে। যার জেরে উত্তরে হাওয়ার পথে বাধা তৈরি হবে এবং এর সঙ্গে পূবালী হাওয়ার সংঘাতে উত্তরের কয়েকটি জেলার সঙ্গে বৃষ্টি হবে পশ্চিমের কয়েকটি জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বুধবার সারা দিনই এই পরিস্থিত বজায় থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার এই বৃষ্টির পরিমাণ বাড়বে এবং উল্লিখিত জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী তিনদিন রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো। তার পরের দুদিন তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। এদিন সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জলপাইগুড়িতে, ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৯ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। বুধবার দিনের বেলায় পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ২২.৫)
বালুরঘাট (২০.৪)
বাঁকুড়া (২৩.৯)
ব্যারাকপুর (২৩.৬)
বহরমপুর ( ২১)
বর্ধমান (২৪)
ক্যানিং (২৫.৪)
কোচবিহার (২৩.৬)
দার্জিলিং ( ৯.৪)
দিঘা (২৫.৯)
কলকাতা (২৩.৩)
মালদহ (২০.৩)
পানাগড় (২২.৯)
পুরুলিয়া (২৩.৩)
শিলিগুড়ি (২১.৬)
শ্রীনিকেতন (২১.৬)

Recommended Video

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দফতর | Oneindia Bengali

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+