Weather Update: চড়ছে পারদ, দিন দুয়েকেই বড় বদল আবহাওয়ায়! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আপডেট
Weather Update: চড়ছে পারদ, দিন দুয়েকেই বড় বদল আবহাওয়ায়! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আপডেট
সকাল থেকেই আকাশ পরিষ্কার। আবহাওয়া শুকনো। রাজ্য জুড়েই ন্যূনতম তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হয়নি। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে দু-এক দিনের মধ্যেই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে চলেছে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৮ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ থেকে ৪ দিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৮ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দক্ষিিণ ২৪ পরগনায় ডায়মন্ডহারবার এবং বাঁকুড়ায়, ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগের দিনের মতো ৩৩ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৮.৫ ( ১৭.৬)
বালুরঘাট ১৭.২ ( ১৬.৮)
বাঁকুড়া ১৮.৫ ( ১৮)
ব্যারাকপুর ১৯.৬ (১৯.২)
বহরমপুর ১৭ (১৬.৪)
বর্ধমান ১৮.৪ (১৮.৪)
ক্যানিং ২০.৪ (২০.৬)
কোচবিহার ১৫.১ (১৪.৯)
দার্জিলিং ৭.৮ (৭)
দিঘা ২১.৭ (২১.২)
কলকাতা ২১.৫ (২১.৭)
মালদহ ১৯.৬ (১৯.৪)
পানাগড় ১৫.৮ (১৮.৯)
পুরুলিয়া ১৪.৫
শিলিগুড়ি ১৪.৮ (১৩.২)
শ্রীনিকেতন ১৬.৫ (১৬.৮)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩১ (৩২.৪)
বালুরঘাট ২৬.৮ (২৯.২)
বাঁকুড়া ৩২.১ ( ৩৩.৬)
ব্যারাকপুর ৩১.৬ (৩২.৮)
বহরমপুর ৩১.২ (৩০.৬)
বর্ধমান ৩১ (৩১)
ক্যানিং ৩০.৬ (৩১)
কোচবিহার ৩১.১ (৩০.১)
দার্জিলিং ১৭.৮ (১৫.৮)
দিঘা ৩২.৯ (৩৩.৪)
কলকাতা ৩৩.১ (৩২.৮)
মালদহ ৩০.৭ (৩১.৬)
পানাগড় ৩১.৮ (৩৩)
পুরুলিয়া ৩১.৭
শিলিগুড়ি ৩১ (২৯.৬)
শ্রীনিকেতন ৩০ (৩১.৮)

নিম্নচাপ, ভিজবে দেশের বিস্তীর্ণ এলাকা
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্ন.চাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় তা দুর্বল হয়ে পড়লেও তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ উপকূল অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমায়। তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ উপকূল অন্ধ্রের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার সতর্কতা জারি রয়েছে ৭ মার্চ পর্যন্ত। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ৭ মার্চের মধ্যে বৃষ্টি হবে। বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে।












Click it and Unblock the Notifications