উত্তরবঙ্গে বৃষ্টি বাড়লেও, দক্ষিণ শুকনো-অস্বস্তিকর গরম! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

সকাল থেকে পরিষ্কার আকাশ। তবে কোনও কোনও জায়গায় আকাশ মেঘলা রয়েছে। আর বেলা বাড়তেই দক্ষিণবঙ্গ জুড়েই অস্বস্তিকর আবহাওয়া। উত্তরবঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৮ ডিগ্রি ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী ২৪ ঘন্টায় হিমায়ল সংলগ্ন ৫ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিন দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এদিনও উত্তরবঙ্গের পাঁচ জেলায় বর্ষা প্রবেশ করেছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হাল্কা বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় বেশিরভাগ জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী ৩ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৭.৬ (৩৮.৫)
বালুরঘাট ৩২.৮ (৩১.৪)
বাঁকুড়া ৩৯ (৩৯.২)
ব্যারাকপুর ৩৭.১ (৩৮.৪)
বহরমপুর ৩৭.৪ (৩৮.৪)
বর্ধমান ৩৮ (৪০)
ক্যানিং ৩৭.২ (৩৭)
কোচবিহার ২৭.২ (৩৩.৫)
দার্জিলিং ১৮.২ (২১ )
দিঘা ৩৬ (৩৬.২)
কলকাতা ৩৮ (৩৭.৬)
মালদহ ৩৬.৪ (৩৮.১)
পানাগড় ৩৮.৪ (৩৮.৬)
পুরুলিয়া ৩৬.৭ (৩৭.৩)
শিলিগুড়ি ২৭.১ (৩৩.২)
শ্রীনিকেতন ৩৬.৬ (৩৮.৬)

বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

এদিন বিভিন্ন সময়ে আবহাওয়া দফতের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুরে সন্ধের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+