২৪ ঘন্টার মধ্যে রাজ্যের ১২ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া

সকাল থেকেই আকাশ মেঘলা। পরবর্তী সময়েই একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সারাদিনই ছিল অস্বস্তির আবহাওয়া। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

সকাল থেকেই আকাশ মেঘলা। পরবর্তী সময়েই একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সারাদিনই ছিল অস্বস্তির আবহাওয়া। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত ২ ডিগ্রি করে বেশি থাকতে পারে বলেও জানানো হয়েছে।

রাজ্যের ওপরে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা

রাজ্যের ওপরে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার উত্তর পশ্চিম উত্তর প্রদেশ থেকে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত থাকা নিম্নচাপ অক্ষরেখাটি এদিন উত্তর পশ্চিম বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭ জুলাই বুধবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুলাই বৃহস্পতিবার সকালে মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী দিন তিনেকে দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭ জুলাই বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফ থেকে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৫.৪ (৩৪.২)
বালুরঘাট ৩২.৪ (৩১.৮ )
বাঁকুড়া ৩৪.২ (৩৪.৩)
ব্যারাকপুর ৩২.২ (৩৩.৬)
বহরমপুর ৩৫.৪ (৩৪.৮)
বর্ধমান ৩৭.৬ (৩৭)
ক্যানিং ৩২.৪ (৩৩.৬)
কোচবিহার ৩২.৪ (৩২.৫)
দার্জিলিং ২১.৮ (২১)
দিঘা ৩৫ (৩৩.১)
কলকাতা ৩৪.৩ (৩৪.৫)
মালদহ ৩৫.৭ (৩৩.৭)
পানাগড় ৩৫ (৩৫.১)
পুরুলিয়া ৩৪.৭ (৩৪.৩)
শিলিগুড়ি ৩২.৫ (৩২.২)
শ্রীনিকেতন ৩৫.৬ (৩৪.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+