Weather Update: মিলে গেল পুরুলিয়া ও কল্যাণী! বাংলায় তাপমাত্রা বৃদ্ধি আর জাঁকিয়ে শীত নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

আগামী ৪ দিনে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি হবে অর্থাৎ ঠাণ্ডা কমবে। এদিন এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। ১০ জানুয়ারি নাগাদ উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। ফের জাঁকিয়ে শীত কবে তা এ

আগামী ৪ দিনে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি হবে অর্থাৎ ঠাণ্ডা কমবে। এদিন এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। ১০ জানুয়ারি নাগাদ উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। ফের জাঁকিয়ে শীত কবে তা এখনই বলতে পারছেন না আবহবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৮ জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সমতল এলাকায় আগামী ৪ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে তার পরে সেরকম আর কোনও পরিবর্তন হবে না। ১০ জানুয়ারি সোমবার নাগাদ দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৮ জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তবে তারপরে সেরকম পরিবর্তন হবে না। এছাড়া হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। এর মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে কুয়াশা তুলনায় বেশি হতে পারে। তবে ৪৮ ঘন্টা পর থেকে কুয়াশাও পরিষ্কার হয়ে যাবে। ১০ জানুয়ারি নাগাদ ঝাড়খণ্ড লাগোয়া জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে খুব হাল্কা বৃষ্টি হতে পারে। এদিন সমতল এলাকায় সব থেকে কম তাপমাত্রা ছিল পুরুলিয়া ও কল্যাণীতে, ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫)
বালুরঘাট (২২.৮)
বাঁকুড়া (২৫.৩ )
ব্যারাকপুর (২৩.৮)
বহরমপুর (২২ )
বর্ধমান (২৩)
ক্যানিং ( ২৩)
কোচবিহার (২৬.৬)
দার্জিলিং (১৩.৫)
দিঘা (২৬.৯)
কলকাতা ( ২৪.৪)
মালদহ (১৯.৬)
পানাগড় (২৩.৯)
পুরুলিয়া (২৬.৩)
শিলিগুড়ি (২৫)
শ্রীনিকেতন ( ২২.৬)

আপাতত কমবে না তাপমাত্রা

আপাতত কমবে না তাপমাত্রা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চার দিনে তাপমাত্রার যে বৃদ্ধি হবে, তা আপাতত কমার সম্ভাবনা নেই। আফগানিস্তানের ওপরে থাকা একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমেই পূর্ব দিকে এগোচ্ছে। যার জেরে উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাস বাধাপ্রাপ্ত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+