Weather Update: আবহাওয়ার বড় পরিবর্তন ২ দিনেই! উত্তর ও দক্ষিণবঙ্গের আপডেট একনজরে

Weather Update: আবহাওয়ার বড় পরিবর্তন ২ দিনেই! উত্তর ও দক্ষিণবঙ্গের আপডেট একনজরে

রাজ্যের প্রায় সব জায়গাতেই এদিন তাপমাত্রা (Temperature) নেমেছে বেশ খানিকটা। সকালের দিকে ছিল উত্তরে হাওয়া। আগামী দু-রাত পরিস্থিতি এমনই থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। তবে তারপরেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। যদিও মঙ্গলবার জুড়েই হিমালয়ের পাদদেশের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিন সমতল এলাকায় সব থেকে কম তাপমাত্রা ছিল বাগডোগরায়, ৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপরের তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আবার শনিবারের তুলনায় রবিবারেও তাপমাত্রা লেনেমেছ প্রায় ৩ ডিগ্রির মতো। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১১ (১৪.২ )
বালুরঘাট ১১.৪ (১১.৪)
বাঁকুড়া ১০.৮ (১৪.৬)
ব্যারাকপুর ১১.২ (১৫.২)
বহরমপুর ১১ (১১.২)
বর্ধমান ১১.৪ (১৩.২)
ক্যানিং ১২ (১৫)
কোচবিহার ৬.৪ (১২.৪)
দার্জিলিং
দিঘা ১২.৪ ( ১৫.৪)
কলকাতা ১৩.২ (১৬.৬)
মালদহ ১১.৭ (১২.৮)
পানাগড় ১০.১ (১৪)
পুরুলিয়া ৯ (১১.১)
শিলিগুড়ি ৫.৮ ( ১১)
শ্রীনিকেতন ১০ (১২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ২৩.৫)
বালুরঘাট (১৮.৮)
বাঁকুড়া (২৩.৬)
ব্যারাকপুর (২৪.৮)
বহরমপুর ( ২৪.৪)
বর্ধমান (২৪.৬)
ক্যানিং (২৫)
কোচবিহার (১৮.৪)
দার্জিলিং ( ৩.৬)
দিঘা (২৪)
কলকাতা (২৩.৬)
মালদহ (২১)
পানাগড় (২৩.২)
পুরুলিয়া (২৮.৩)
শিলিগুড়ি (১৫.৪)
শ্রীনিকেতন (২২.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+