আপাতত অস্বস্তিকর গরম থেকে রক্ষা নেই, বাংলার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
সকাল থেকে পরিষ্কার আকাশ। আর বেলা বাড়তেই অস্বস্তিকর আবহাওয়া। সঙ্গে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এই ছিল শনিবার সকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়া দফতরে (weather office) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায়
সকাল থেকে পরিষ্কার আকাশ। আর বেলা বাড়তেই অস্বস্তিকর আবহাওয়া। সঙ্গে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এই ছিল শনিবার সকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়া দফতরে (weather office) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাকে বাদ দিয়ে কোনও জেলাতেই সেরকমভাবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ জুন নাগাদ উত্তর বঙ্গোপসাগরে, বাংলা ও ওড়িশা উপকূলের খুব কাছেই নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ হতে পারে। এদিন দুপুরের পর থেকে বিভিন্ন সময়ে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। এছাড়াও আগামী তিন থেকে চার দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী তিন থেকে চারদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৩ (৩৬.৮)
বালুরঘাট ৩১.৪
বাঁকুড়া ৩৯.২ (৩৮.১)
ব্যারাকপুর ৩৮.৪ (৩৭)
বহরমপুর ৩৮.৪
বর্ধমান ৪০ (৩৯.৪)
ক্যানিং ৩৭ (৩৬.৬)
কোচবিহার ৩৩.৫ (৩৪.৩)
দার্জিলিং ২১ (২০.৬)
দিঘা ৩৬.২ (৩৫.৫)
কলকাতা ৩৭.৬ (৩৭)
মালদহ ৩৮.১ (৩৭.৮)
পানাগড় ৩৮.৬ (৩৭.৯)
পুরুলিয়া ৩৭.৩ (৩৬.৭)
শিলিগুড়ি ৩৩.২ (৩৫.৭)
শ্রীনিকেতন ৩৮.৬ (৩৭.২)












Click it and Unblock the Notifications