Weather Update: রাতেই পারা পতন আরও ৩ ডিগ্রি! শীতের 'যেতে নাহি দিব' খেলায় একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
একরাতেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা (Temperature) নেমে গিয়েছে তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি। রাতের মধ্যেই তাপমাত্রা আরও তিন ডিগ্রির মতো নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। তবে এরপরেই রয়েছে
একরাতেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা (Temperature) নেমে গিয়েছে তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি। রাতের মধ্যেই তাপমাত্রা আরও তিন ডিগ্রির মতো নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। তবে এরপরেই রয়েছে আবহাওয়া আরও খেলা। এটাই কি শীতের (Winter) শেষ পতন হতে চলেছে কিনা, সেব্যাপারে কোনও মন্তব্য করতে পারেননি আবহবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৬ ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে তারপরের দুদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। এরপরের দুদিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ৯ ফেব্রুয়ারি নাগাদ ফের কয়েকটি জেলায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এদিকেগত ২৪ ঘন্টায় দার্জিলিং-এর বেশ কিছু জায়গায় তুষারপাত হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে এর পরের ২ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পরবর্তী দুদিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি নাগাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ( ১৭.৬)
বালুরঘাট (২০.৪)
বাঁকুড়া (১৮.১)
ব্যারাকপুর (২৫.২)
বহরমপুর ( ২৪.৬)
বর্ধমান (২৩)
ক্যানিং (২৬.৪)
কোচবিহার (১৪.৮)
দার্জিলিং ( ৫)
দিঘা (২৫.৪)
কলকাতা (২৪.৬)
মালদহ (১৬.৮)
পানাগড় (২০ )
পুরুলিয়া (২৬.৩)
শিলিগুড়ি (১৭.৫)
শ্রীনিকেতন (১৭.৪)












Click it and Unblock the Notifications