মেঘের গর্জন হলেও হল না বৃষ্টি, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একধাক্কায় কমল দু-ডিগ্রির মতো

রবিবারের মতোই সোমবার বিকেলেও কালবৈশাখীর (kalbaishakhi) পূর্বাভাস। আবহাওয়া দফতরের (weather office) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতার পাশাপাশি সুন্দরবন এলাকায়। প্রসঙ্গত রবিবার কাল

রবিবারের মতোই সোমবার বিকেলেও কালবৈশাখীর (kalbaishakhi) পূর্বাভাস। আবহাওয়া দফতরের (weather office) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতার পাশাপাশি সুন্দরবন এলাকায়। প্রসঙ্গত রবিবার কালবৈশাখীর জেরে লন্ডভন্ড হয়ে গিয়েছিলেন বীরভূমের বিস্তীর্ণ এলাকা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমেছে প্রায় দুডিগ্রির মতো।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে বিকেল কলকাতা এবং সুন্দরবন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। এই সব এলাকায় শুরু হয় মেঘের গর্জন। যদিও বৃষ্টি কিংবা ঝড় সেরকম কিছু হয়নি। তবে কমে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মিয়ানমানে উপকূলে যে ঘূর্ণাবর্ত ছিল তা অবস্থান করছে। অন্যদিকে বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তটিও অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকলেও, বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। আর তার পরবর্তী ২-৩ দিনে তাপমাত্রা আবার ২-৩ ডিগ্রি কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসের বলা হয়েছে। আপাতত আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। আবার তার পরবর্তী দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ রবিবার নাগাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘন্টায় ঝড়ের বেগ হতে পারে ৩০-৪০ কিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৫.৬ (৩৮.৫)
বালুরঘাট ৩৪.৬ (৩৪.৬)
বাঁকুড়া ৩৭.৬ (৩৮.৫)
ব্যারাকপুর ৩৪.৪ (৩৬.৪)
বহরমপুর ৩৬.৮ (৩৬.২)
বর্ধমান ৩৫ (৩৯.৪)
ক্যানিং ৩৫ (৩৬.৬)
কোচবিহার ৩৩.১ (৩৪.৪)
দার্জিলিং ২১ (২১)
দিঘা ৩৫ (৩৪.৬)
কলকাতা ৩৫.১ (৩৬.৯)
মালদহ ৩৪.৮ (৩৭.৩)
পানাগড় ৩৫.১ (৩৮.১)
পুরুলিয়া ৩৮.৩ (৩৮.৩)
শিলিগুড়ি ৩২.৭ (৩৪.৪)
শ্রীনিকেতন ৩৩.৯ (৩৬.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+