এখনই বানভাসী হতে পারে ৩ জেলা, বর্ষার কোন আপডেট দক্ষিণবঙ্গে? একনজরে বাংলার আবহাওয়া

বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে

শুক্রবার উত্তরবঙ্গে (North Bengal) বর্ষা (South West Monsoon) প্রবেশ করেছে। আগামী পাঁচ দিন সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। তবে দক্ষিণবঙ্গে দিনের বেলায় অস্বস্তির আবহাওয়া এবং সন্ধের দিকে ঝোড়ো হাওয়া ছাড়া বর্ষা নিয়ে কোনও পূর্বাভাস নেই। পূর্ব উত্তর প্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে উত্তর-পশ্চিম বায়ু নিম্ন ট্রপোস্ফিয়ার দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৬ জুন সোমবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারীবৃষ্টি হতে পারে। তার মধ্যেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রভাব বেশি থাকবে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বেশি হবে। তবে বৃষ্টি হলেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

 দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৬ জুন সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৯.৭
বহরমপুর ২৬.৪
বাঁকুড়া ২৮.৩
বর্ধমান ২৪.৬
কোচবিহার ২৪.৯
দার্জিলিং ১৬
দিঘা ২৯.২
কলকাতা ২৯.১
দমদম ২৯.১
কৃষ্ণনগর ২৭.৬
মালদহ ২৬.৪
মেদিনীপুর ২৯.১
শিলিগুড়ি ২৩.৬
শ্রীনিকেতন ২৮.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৭.৭ (৩৭.৮)
বহরমপুর ৩৬.৬ (৩৫.৩)
বাঁকুড়া ৩৬.৯ (৩৭.৭)
বর্ধমান ৩৫.৮ (৩৬)
কোচবিহার ৩০.২ (৩২.৮)
দার্জিলিং ১৯ (২১.২)
দিঘা ৩৫.৭ (৩৪.৬)
কলকাতা ৩৪.৭ (৩৩.৭)
দমদম ৩৫.৯ (৩৫.১)
কৃষ্ণনগর ৩৫.৪ (৩৪.২)
মালদহ ৩২.৬ (৩৫.৬)
মেদিনীপুর ৩৫.৪ (৩৬)
শিলিগুড়ি ৩০.৩ (৩৩.৮)
শ্রীনিকেতন ৩৬ (৩৬.৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+