Weather Update: শিলিগুড়ি-কোচবিহারের সঙ্গে শীতে পাল্লা বাঁকুড়া-পুরুলিয়ার! বাংলার ১৮জেলায় কুয়াশার সতর্কবার্তা
আগামী ৫ দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। যে ঠান্ডা রয়েছে, তা আরও ৪৮ ঘন্টা বজায় থাকবে। এর পর থেকে রাতের তাপমাত্রা একটু একটু করে বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (W
আগামী ৫ দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। যে ঠান্ডা রয়েছে, তা আরও ৪৮ ঘন্টা বজায় থাকবে। এর পর থেকে রাতের তাপমাত্রা একটু একটু করে বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জানুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরেই তিন দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে আগামী তিন দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিন রাজ্যের সমতল এলাকায় সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রায়গঞ্জে, ৯ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই আগামী ২ দিন রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে তারপরেই ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ার কোনও কোনও জায়গায় আগামী তিনদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। তবে আগামী তিন দিন সকালের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৩.৯ (২৪)
বালুরঘাট ২২.৬ (২১.৮)
বাঁকুড়া ২৪.১ (২৪.৩)
ব্যারাকপুর ২২.৬
বহরমপুর ২২ (২২.৪)
বর্ধমান ২২.৮ (২৩)
ক্যানিং ২৩.৪ ( ২৪)
কোচবিহার ২৪.৬ (২৪.৬)
দার্জিলিং ১১.৪ (১২.৮)
দিঘা ২৫.৬ (২৬.২)
কলকাতা ২২.৯ (২৩.৮)
মালদহ ১৯.৯ (১৯.৩)
পানাগড় ২২.৮ (২৪.৪)
পুরুলিয়া ২৪.৭ (২২.৭)
শিলিগুড়ি ২৩.৪ (২২.৪ )
শ্রীনিকেতন (২১.৪ ২৩.১)

বাধা প্রাপ্ত হবে উত্তর-পশ্চিমের বাতাস
আবহাওয়া দফতর জানিয়েছে, ৪৮ ঘন্টা পর থেকে উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাস বাধাপ্রাপ্ত হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। ৬ জানুয়ারি নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতির কারণে উত্তর-পশ্চিমের বাতাস আরও একটু কমবে। ফলে বাংলায় শীত কমবে।












Click it and Unblock the Notifications