বঙ্গোপসাগরে নির্দিষ্টপথেই এগোচ্ছে বর্ষা, আগামী ২৪ ঘন্টায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া একনজরে
বৃহস্পতিবার বিকেলের আবহাওয়ার (weather) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপমাত্রা
বৃহস্পতিবার বিকেলের আবহাওয়ার (weather) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর সোমবার নাগাদ উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৭.৭ (৩৪.১)
বালুরঘাট ৩৩ ( ৩২.৪ )
বাঁকুড়া ৩৭.২ (৩২.২)
ব্যারাকপুর ৩৫ (৩৩.৪)
বহরমপুর ৩৭.২ (৩৬.৬)
বর্ধমান ৩৯ (৩৭ )
ক্যানিং ৩৫.৬ (৩৩.৪)
কোচবিহার ৩৬ (৩২.৭)
দার্জিলিং ২০.৪ (১৯)
দিঘা ৩৫ (৩১.৭)
কলকাতা ৩৫.৫ (৩৩.৬)
মালদহ ৩৫.৯ (৩৩.৯)
পানাগড় ৩৬.৭ (৩৩.৯)
পুরুলিয়া ৩৬.৭ (৩৬)
শিলিগুড়ি ৩৫.২ (৩২.৮)
শ্রীনিকেতন ৩৭.১ (৩৩.৭)

দক্ষিণ থেকে এবার উত্তরের দিকে এগোচ্ছে মৌসুমী বায়ু
কেরলের দক্ষিণ উপকূলে পৌঁছনোর পরে মৌসুমী বায়ু এবার আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আরব সাগরের দক্ষিণের অংশ, দক্ষিণ তামিলনাড়ু, কেরলের আরও বেশ কিছু জায়গা, লাক্ষাদ্বীপ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশে পৌঁছে গিয়েছে। দক্ষিণ পশ্চিম হাওয়ার জেরে আগামী পাঁচ দিন উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications