Weather Update: আরও বাড়ল তাপমাত্রা, বৃষ্টি শুরু সন্ধে থেকে! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: আরও বাড়ল তাপমাত্রা, বৃষ্টি শুরু সন্ধে থেকে! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

এদিন আরও বেড়েছে তাপমাত্রা (Temperature)। সকাল থেকে কোনও কোনও জায়গায় মাঝে মধ্যে মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়া (Weather Office) দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিকেল কিংবা সন্ধের দিক থেকে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি শুরু হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৫ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারেও সেখানে একইদরমের বৃষ্টি চলার সম্ভাবনা। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এর পরে ৩ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবারেই আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হবে। দক্ষিণবঙ্গেও আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো মকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বিকেল কিংবা রাতের দিকে হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। এই তাপমাত্রা বুধবারের থেকে প্রায় দেড় ডিগ্রি বেশি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৪.১ (১২.৫)
বালুরঘাট ১১.২ (১৩.৬)
বাঁকুড়া ১৪.১ (১২.২)
ব্যারাকপুর ১৬.৮ (১৬)
বহরমপুর ১৩.৬ (১৩)
বর্ধমান ১৪.৬ (১৫.৬)
ক্যানিং ১৮.৪ (১৬.৪)
কোচবিহার ৯.৩ (৯.১)
দার্জিলিং ১.৬ (২)
দিঘা ১৯.৭ (১৭.২)
কলকাতা ১৯ (১৭.৪)
মালদহ ১৪.১ (১৩)
পানাগড় ১২.৮ (১০.৬)
পুরুলিয়া ১১.৫ (১১.১)
শিলিগুড়ি ৯.৬ ( ১০)
শ্রীনিকেতন ১৩.৮ (১১.২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ২৭.৭)
বালুরঘাট (১৯.৬)
বাঁকুড়া (২৮.৪)
ব্যারাকপুর (২৬.৪)
বহরমপুর ( ২৫.২)
বর্ধমান (২৬.৮)
ক্যানিং (২৮.৬)
কোচবিহার (২২.৮)
দার্জিলিং ( ৬.৮)
দিঘা (২৬.৯)
কলকাতা (২৮.৫)
মালদহ (২৩.৪)
পানাগড় (২৭.৭ )
পুরুলিয়া (২৭.৩)
শিলিগুড়ি (২০.১)
শ্রীনিকেতন (২৭.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+