জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা মণিপুর-মিজোরাম এবং নাগাল্যান্ডের কিছু অংশে প্রবেশ করেছে। যা আগামী ২-৩ দিনের মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমেও ঢুকে পড়বে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। তবে দক্ষিণবঙ্গে আপাতত বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। এছাড়াও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৪ জুন শনিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ জুন সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৩ জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ২-৩ দিনের মধ্যে বর্ষা ঢুকলে ওপরের পাঁচটি জেলায় বৃষ্টি বাড়বে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৩ জুন শুক্রবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ জুন শনিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
তবে সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কলকাতায় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিন কলএদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কলকাতায় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৩ শতাংশ।
কাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৬ (৩৬.৩)
বহরমপুর ৩৫.৬ (৩৫.৪)
বাঁকুড়া ৩৬.৯ (৩৬)
বর্ধমান ৩৪.৮ (৩৭)
কোচবিহার ৩৩.৭
দার্জিলিং ২২.৪ (২১)
দিঘা ৩৫.৭ (৩৪)
কলকাতা ৩৪.৫ (৩৩.১)
দমদম ৩৫.৭ (৩৪)
কৃষ্ণনগর ৩৬ (৩৪.২)
মালদহ ৩৫.৪ (৩৫.৯)
মেদিনীপুর ৩৬ (৩৫)
শিলিগুড়ি ৩৩.৪ (৩৫.৪)
শ্রীনিকেতন ৩৫.৫ (৩৫.৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+