Weather Update: তাপমাত্রার বৃদ্ধি হলেও তা কমবে, আদৌ কি পড়বে জাঁকিয়ে শীত? একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: তাপমাত্রার বৃদ্ধি হলেও তা কমবে, আদৌ কি পড়বে জাঁকিয়ে শীত? একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। তবে বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার নাগাদ রাজ্য জুড়েই বৃষ্টি হবে। এরপর উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে তা কমে যাবে। বৃষ্টি (rain) কমলে তাপমাত্রাও একটু কমবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপরের দুদিন অর্থাৎ রবিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন ধীরে ধীরে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী দুদিন তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে তুলনায় বৃষ্টির পরিমাণ বেশিই হতে পারে। শুক্রবার এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তবে শনিবার তা কমে যাবে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে এর পরের দুদিনে সমতল এলাকার তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। বৃহস্পতিবার সকাল নাগাদ গাঙ্গের পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১২.৫
বালুরঘাট ১৩.৬
বাঁকুড়া ১২.২
ব্যারাকপুর ১৬
বহরমপুর ১৩
বর্ধমান ১৫.৬
ক্যানিং ১৬.৪
কোচবিহার ৯.১
দার্জিলিং ২
দিঘা ১৭.২
কলকাতা ১৭.৪
মালদহ ১৩
পানাগড় ১০.৬
পুরুলিয়া ১১.১
শিলিগুড়ি ১০
শ্রীনিকেতন ১১.২

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ২৬.৭)
বালুরঘাট (১৯.৬)
বাঁকুড়া (২৭.৯)
ব্যারাকপুর (২৭)
বহরমপুর ( ২৫.৮)
বর্ধমান (২৬)
ক্যানিং (২৮)
কোচবিহার (২৩.২)
দার্জিলিং ( ৭.৮)
দিঘা (২৭.৭)
কলকাতা (২৭.২)
মালদহ (২৩.৭)
পানাগড় (২৬.৭ )
পুরুলিয়া (২৬.৩)
শিলিগুড়ি (২১.৭)
শ্রীনিকেতন (২৫.৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+