Weather Update: দুদিনেই বর্ষা উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পরিস্থিতি একনজরে
Weather Update: দুদিনেই বর্ষা উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পরিস্থিতি একনজরে
আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিনের মধ্যেই উত্তরবঙ্গে (north bengal) বর্ষার (south west monsoon) আগমন ঘটতে চলেছে। তবে দক্ষিণবঙ্গের (south bengal) ব্যাপারে এখনও কোনও পূর্বাভাস দিতে পারেননি আবহাওয়া বিশেষজ্ঞরা। কলকাতা-সহ জেলায় জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। আপাতত এই পরিস্থিতি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩ জুন শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২ জুন বৃহস্পতিবার সকালের মধ্যেআলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ জুন সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবংকোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আপাতত ৪-৫ দিন দিনের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকতে চলেছে গত দু-একদিনের মতো। এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৩ জুন শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ারসম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। ঝোড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে কলকাতায় আর্দ্রতা ও অস্বস্তিজনিত পরিস্থিতি। বিকেল কিংবা সন্ধেয় কলকাতা ও আশপাশের এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.২ (২৭.৯)
বহরমপুর ২৪.৬ (২৪.৬)
বাঁকুড়া ২২.২ (২৭.৩)
বর্ধমান ২৫ (২৬.২)
কোচবিহার ২৫.৭ (২৫.৬)
দার্জিলিং ১৪.৮ ( ১৫.২)
দিঘা ২৩.৯ (২৯.৩)
কলকাতা ২৭.১ (২৮.৩)
মালদহ ২৬.৩ ( ২৭.৬)
শিলিগুড়ি ২৪.৮ (২৫.২)
শ্রীনিকেতন ২২.৭ (২৬.৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৬.৩ (৩৭)
বহরমপুর ৩৫.৪ (৩৫.২)
বাঁকুড়া ৩৬ (৩৮.৫)
বর্ধমান ৩৭
কোচবিহার (৩৪.৬)
দার্জিলিং ২১
দিঘা ৩৪ (৩৭)
কলকাতা ৩৩.১ (৩৫.২)
দমদম ৩৪ (৩৪.৬)
কৃষ্ণনগর ৩৪.২ (৩৩.২)
মালদহ ৩৫.৯ (৩৫)
মেদিনীপুর ৩৫ (৩৭.৪)
শিলিগুড়ি ৩৫.৪ (৩৬)
শ্রীনিকেতন ৩৫.৯ (৩৬.৩)












Click it and Unblock the Notifications