ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা! আগামী ২৪ ঘন্টায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা! আগামী ২৪ ঘন্টায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
মঙ্গলবার সকালে দেওয়া পূর্বাভাসের মতো আংশিক মেঘলা আকাশ। তবে বেলা বাড়তেই ভ্যাপসা গরমের কবলে পড়েন রাজ্যবাসী। দুপুরের দিকে অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুয়ায়ী, আগামী কয়েকদিন একই পরিস্থিতি চলার সম্ভাবনা। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ভারী বৃষ্টি হবে। এছাড়া সবরটি জেলারই কোথাও না কোথাও আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের মতো এদিনও জানানো হয়েছে, আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। সোমবারের ঘূর্ণাবর্ত এখনও উত্তরবঙ্গের ওপরে অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ৪৮ ঘন্টায় সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.১)
বালুরঘাট ৩৩ ( ৩২.৮)
বাঁকুড়া ৩৬.৩ (৩১.৭ )
ব্যারাকপুর ৩৫.৪ (৩১.৩)
বহরমপুর ৩৬.৭ (৩৬.৪)
বর্ধমান ৩৮ (৩৬)
ক্যানিং ৩৫.৪ (২৮.৪)
কোচবিহার ৩২.৩ (২৯.৭)
দার্জিলিং ১৮ (১৮)
দিঘা ৩৫ (৩৩.২)
কলকাতা ৩৫.৪ (২৮.১)
মালদহ ৩৩.৩ (৩২.৯)
পানাগড় (৩৩.৪)
পুরুলিয়া ৩৫.৭ ( ৩৪.৩)
শিলিগুড়ি ৩২.৭ (৩০.৬)
শ্রীনিকেতন ৩৫.৯ (৩২.৫)

বাড়বে বৃষ্টির পরিমাণ
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কেরল উপকূলে ক্রমেই শক্তিশালী হচ্ছে দক্ষিণ-পশ্চিমী হাওয়া। ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে। যার ফলে ধরেই নেওয়া হচ্ছে ৩ জুন কেরলে বর্ষার প্রবেশ হতে চলেছে। দক্ষিণ-পশ্চিম হাওয়ার কারণে আগামী ৫ দিন উত্তর পূর্বের রাজ্যগুলির বিশেষ করে অসম এবং মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়।












Click it and Unblock the Notifications